লঞ্চের আগেই ফাঁস হল এই দুই Xiaomi ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 জুন 2019 16:56 IST
হাইলাইট
  • Mi CC9 এর দাম শুরু হচ্ছে 2,599 ইউয়ান (প্রায় 26,200 টাকা) থেকে
  • Mi CC9e এর দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে
  • দুটি ফোনেই Android Pie অপারেটিং সিস্টেম চলবে

Mi CC9 ফোনে থাকবে রোটেটিং ক্যামেরা

Photo Credit: Weibo

তরুন প্রজন্মের কথা মাথায় রেখে সম্প্রতি নতুন ‘CC' স্মার্টফোন সিরিজের ঘোষনা করেছিল Xiaomi। এই সিরিজের প্রথম দুটি স্মার্টফোন Mi CC9 আর Mi CC9e। লঞ্চের আগেই এই দুই ফোনের স্পেসিফিকেশন সামনে এল। Mi CC9 ফোনে থাকবে অল স্ক্রিন ডিসপ্লে আর মোটোরাইজড রোটেটিং ক্যামেরা। অন্যদিকে Mi CC9e ফোনে থাকছে ওয়াটার নচ ডিসপ্লে।

ট্যুইটারে মুকুল শর্মা নামে এক ব্যাক্তি জানিয়েছেন Mi CC9 এর দাম শুরু হচ্ছে 2,599 ইউয়ান (প্রায় 26,200 টাকা) থেকে। Mi CC9e এর দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।

Mi CC9  স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Mi CC9 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.39 ইঞ্চি FHD+  ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730 চিপসেট, 4,000 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জিং।

Mi CC9 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল আর 12 মেগাপিক্সেল সেন্সর। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Mi CC9e স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Mi CC9e ফোনে থাকবে 5.97 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট আর 3,500 mAh ব্যাটারি। এই ফোনে থাকবে একটি 48 মেগাপিক্সেল Sony IMX583 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেল সেন্সর।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.