লঞ্চের আগেই ফাঁস হল Mi CC9 Pro ফোনের ক্যামেরা ও অন্যান্য স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 অক্টোবর 2019 16:53 IST
হাইলাইট
  • Mi CC9 Pro ফোনে Snapdragon 730G চিপসেট থাকছে
  • থাকছে 108MP ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকছে 5,170 mAh ব্যাটারি

Mi CC9 Pro will be available in a choice of eight colour options

Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর 5x অপটিকাল জুম। 5 নভেম্বর চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। সম্প্রতি Mi CC9 Pro ফোনের ক্যামেরার স্পেসিফিকেশন ও এই ক্যামেরায় তোলা ছবি সামনে এনেছে চিনের কোম্পানিটি। এছাড়াও চিনের সার্টিফিকেশন ওয়েবসাইট TENAA থেকে Mi CC9 Pro ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। চিনে Mi CC9 Pro লঞ্চ হলেও চিনের বাইরে অন্যান্য দেশে Mi Note 10 নামে লঞ্চ হতে পারে এই ফোন। ইতিমধ্যেই Mi Note 10 এর টিজার প্রকাশ করেছে Xiaomi।

পাঁচ-পাঁচটা ক্যামেরা, 108MP সেন্সর সহ আসছে Mi Note 10; জানিয়ে দিল Xiaomi

Mi CC9 Pro ফোনে 5x অপটিকাল জুম থাকার খবর নিশ্চিত করেছে Xiaomi। Mi CC9 Pro ফোনের ক্যামেরায় তোলা ছবি শেয়ার করেছে কোম্পানি। এই ক্যামেরায় 5x অপটিকাল জুম আর 10x হাইব্রিড জুম ব্যবহার করে ছবি তোলা যাবে। যদিও এই ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে কি না জানা যায়নি। Mi CC9 Pro ক্যামেরায় তোলা যে ছবি Xiaomi প্রকাশ করেছে সেখানে দুর্দান্ত ডিটেল দেখা গিয়েছে।

এছাড়াও TENAA ওয়েবসাইটে Mi CC9 Pro ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে জানা গিয়েছে এই ফোনে থাকবে একটি Snapdragon 730G চিপসেট। 6GB, 8GB আর 12GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

গোপনীয়তা রক্ষায় WhatsApp এ যোগ হল নতুন ফিচার

64GB, 128GB আর 256GB স্টোরেজে পাওয়া যাবে Mi CC9 Pro। কালো, নীল, ধূসর, সবুজ, গোলাপি, বেগুনি, লাল এবং সাদা রঙে এই ফোন লঞ্চ করবে Xiaomi। ফোনের ওজন 208 গ্রাম। Mi CC9 Pro ফোনে থাকছে একটি 6.47 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 5,170 mAh ব্যাটারি।

 
KEY SPECS
Display 6.47-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 108-megapixel + 20-megapixel + 12-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5260mAh
OS Android
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme Power: রিয়েলমি 10,000mAh ব্যাটারির আরও একটি ফোন আনছে, 16 জিবি র‍্যাম থাকবে
  2. Google Pixel 10a লঞ্চের আগে 11,000 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  3. BSNL এর নতুন সস্তা প্ল্যানে সম্পূর্ণ ফ্রি-তে JioHotstar, SonyLIV, ও Zee 5, ক্রিকেট, সিনেমা দেখুন বিনা খরচে
  4. প্রেমদিবসের আগে Realme এর চমক, ভালবাসার রঙে সেজে অল্প দামে হাজির 7000mAh ব্যাটারির ফোন
  5. ভ্যালেন্টাইন'স ডে সেলে iPhone 17 মিলছে বিরাট ছাড়ে, দাম 50,000 টাকার নিচে নামল
  6. বিশ্বের প্রথম 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আসছে, সাথে থাকবে ডুয়াল 200MP ব্যাক ক্যামেরা
  7. Samsung Galaxy S26 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রি-বুক করলে 50,000 টাকার পুরষ্কার জেতার সুযোগ
  8. Google Pixel 10a-র দাম আগামী সপ্তাহে লঞ্চের আগেই ফাঁস হল, মিলবে 256 জিবি স্টোরেজ
  9. iQOO 15R তুফানি ফিচার্সের সাথে ভারতে আসছে, ফোন গরম হলে দ্রুত ঠান্ডা করবে বিশেষ কুলিং প্রযুক্তি
  10. মোবাইলে T20 বিশ্বকাপ দেখুন ফ্রি-তে, Airtel দিচ্ছে 56 জিবি ডেটা ও বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.