Mi Max 3 এর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,699 ইউয়ান (প্রায় 17,300 টাকা)। অন্যদিকে 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi Max 3 এর দাম 1,999 ইউয়ান (প্রায় 20,400 টাকা)।
আপাতত শুধুমাত্র চিনে Mi Max 3 পাওয়া যায়।
ভারতে নতুন Mi Max 3 লঞ্চ করতে চলেছে Xiaomi। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন পাওয়া যায়। শীঘ্রই চিনের বাইরে এই ফোন লঞ্চ হবে। চিনের বাইরে যে দেশ গুলিতে Mi Max 3 লঞ্চ হবে তার মধ্যে অন্যতম ভারত। সোমবার কোম্পানির টুইটার হ্যান্ডেলে এই ফোনের টিজার পোস্ট করা হয়েছে। যদিও কোম্পানির তরফ থেকে ভারতে এই ফোন লঞ্চ সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি। তবে ইতিমধ্যেই এই সিরিজের আগের দুটি ফোন Mi Max আর Mi Max 2 ভারতে লঞ্চ করেছে কোম্পানি। তাই মনে করা হচ্ছে চিনের বাইরে এই ফোন লঞ্চ হলে তা ভারতে আসা শুধুই সময়ের অপেক্ষা।
চিনে Mi Max 3 এর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,699 ইউয়ান (প্রায় 17,300 টাকা)। অন্যদিকে 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi Max 3 এর দাম 1,999 ইউয়ান (প্রায় 20,400 টাকা)।
ডুয়াল সিম Mi Max 3 তে Android অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলে। Mi Max 3 তে আছে একটি 6.9 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। Mi Max 3 এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 636 চিপসেট। এর সাথেই থাকবে 4GB/ 6GB LDDR4X RAM আর Adreno 509 GPU।
ছবি তোলার জন্য Mi Max 3 তে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। Mi Max 3 এর সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। 64GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
কানেক্টিভিটির জন্য Mi Max 3 তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এর সাথেই এই ফোনে সম্ভাব্য সব সেন্সার যোগ করেছে Xiaomi। Mi Max 3 এর বিশাল 6.9 ইঞ্চি স্ক্রিনের জন্য এই ফোনে থাকবে একটি বিশাল 5,500 mAh ব্যাটারি। এই বিশাল ব্যাটারি চার্জ করার জন্য Mi Max 3 তে Quick Charge 3.0 18W চার্জিং সাপোর্ট থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹40,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Z11 Lite 5G Gets New 4GB RAM, 64GB Storage Variant in India: Price, Availability