কবে বাজারে আসছে Xiaomi Mi Mix 3?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 অক্টোবর 2018 14:55 IST
হাইলাইট
  • আগামী 15 অক্টোবর লঞ্চ হবে Xiaomi Mi Mix 3
  • Mi Mix 3 তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন
  • আর থাকবে থাকবে Samsung QHD+ AMOLED ডিসপ্লে

Mi Mix 3 তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন

Photo Credit: Weibo

জুলাই মাস থেকে Xiaomi Mi Mix 3 এর বিষয়ে একের পর এক খবর ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। আগামী 15 অক্টোবর লঞ্চ হবে Xiaomi Mi Mix 3। কয়েকদিন আগেই কোম্পানির তরফ থেকে জানানো হয়ছিল অক্টোবরেই বাজারে আসবে এই ফোন। এবার জানা গেল 15 অক্টোবর লঞ্চ হবে Mi Mix 3। বিক্রি শুরু অক্টোবরের শেষে।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে সম্প্রতি একটি পোস্টার প্রকাশিত হয়েছে। এই পোস্টারে জানা গিয়েছে আগামী 15 অক্টোবর চিনে লঞ্চ হবে Mi Mix 3। তবে এখনো Xiaomir –র তরফ থেকে অফিশিয়ালি এই ফোন লঞ্চের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

Advertisement

Xiaomi Mi Mix 3 পোস্টার
ছবি সৌজন্যে: Weibo

 

Mi Mix 3 তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন। এর আগে Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। আগে এক রিপোর্টে জানা গিয়েছে 6GBRAM/ 64GB  স্টোরেজ ভেরিয়েন্টের দাম 510 মার্কিন ডলার (প্রায় 36,300 টাকা)। 6GB/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে দাম 555 মার্কিন ডলার (প্রায় 39,500 টাকা)। 8GB RAM /128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 600 মার্কিন ডলার (প্রায় 42,700 টাকা)। আর প্রিমিয়াম 8GB RAM/ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 645 মার্কিন ডলার (প্রায় 45,900 টাকা)।

Advertisement

Mi Mix 3 তে থাকবে Samsung QHD+ AMOLED ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট আর 20MP সেলফি ক্যামেরা।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.