একাধিক ফোনে MIUI 10 Global Beta ROM পাঠানো শুরু করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 জুন 2018 13:03 IST
হাইলাইট
  • বিভিন্ন ডিভাইসে MIUI 10 গ্লোবাল বিটা ROM পাঠানো শুরু করল Xiaomi।
  • Mi Mix 2, Mi Mix 2S, Redmi S2 আর Redmi Note 5 Pro ফোনে এই আপডেট পাবে
  • নতুন এই ROM এর ভার্সান 8.6.14

কোম্পানির বিভিন্ন ডিভাইসে MIUI 10 গ্লোবাল বিটা ROM পাঠানো শুরু করল Xiaomi। কিছুদিন আগেই দিল্লিতে এই ROM এর গ্লোবাল এডিশান লঞ্চ করেছিল Xiaomi। আপাতত Mi Mix 2, Mi Mix 2S, Redmi S2 আর Redmi Note 5 Pro ফোনে এই ROM পাঠানো শুরু করেছে Xiaomi। যদিও Mi 6 ফোনেও এই ROM আসার কথা থাকলেও শেষ মুহুর্তে 2017 সালের ফ্ল্যাগশিপে MIUI 10 গ্লোবাল বিটা ROM পাঠানোর সিদ্ধান্ত বাতিল করে কোম্পানিটি। গত সপ্তাহ থেকে বিটা টেস্টার এর জন্য নাম নতিভুক্তকরনের কাজ শুরু করেছিল Xiaomi।

 

নতুন এই ROM এর ভার্সান 8.6.14। এই ROM এ আপডেটেড ব্রাউজার, প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ সাপোর্ট, ওয়ার্ল্ড কাপ কার্ড সহ একাধিক ডেভেলপমেন্ট ফিচার রয়েছে।

 

খুব সিমীত সংখ্যক স্মার্টফোনেই নতুন এই ROM পৌঁছাবে। আপনি যদি গ্লোবাল বিটা টেস্টিং এ ইতিমধ্যেই নাম নতিভুক্ত করে থাকনে তবে নিজের ফোনে এই আপডেট চেক করার জন্য যেতে হবে Settings > About phone > System updates > Check for updates। এছাড়াও আপনি যদি MIUI 9 গ্লোবাল বিটা ROM ব্যাবহার করেন তবে কোম্পানির আপডেটার অ্যাপ দিয়ে এই আপডেট ডাউনলোড করা যাবে। কিন্তু যাঁরা স্টেবেল Rom থেকে এই বিটা আপডেট ইন্সটল করতে চাইছেন তাদেরকে আর কিছু দিন অপেক্ষা করতে হবে।

 

স্পিড, ডিজাইন সহ একাধিক ফিচারে বদল এসেছে নতুন MIUI 10 গ্লোবাল বিটা ROM এ। এর সাথেই যোগ হয়েছে AI পোট্রেট মোড। নতুন এই ROM আগের থেকে অনেকটাই মসৃনভাবে চলবে। এছাড়াও ফুল স্ক্রিনে জেসচার ব্যাবহার করে এবার থেকে ফোন কনট্রোন করা যাবে। আগে iPhone X এ এই ফিচার দেখা গিয়েছিল। এছাড়াও এই ROM এ ওয়েদার ও ক্যালেন্ডার অ্যাপ এ ডিজানে বিশাল পরিবর্তন এসেছে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: MIUI 10 Global ROM, MIUI 10, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.