ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে
ভারতে লঞ্চ হল Redmi Note 6 Pro। Redmi Note 5 Pro ফোন থেকে এই ফোনে খুব বেশি পার্থক্য নেই। শুধুমাত্র ক্যামেরা, ডিজাইন ও ডিসপ্লে বিভাগে পরিবর্তন এসেছে। ফোনের ভিতরে থাকছে একই হার্ডওয়্যার। Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।
আরও পড়ুন: Redmi Note 6 Pro রিভিউ
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা। শুক্রবার দুপুর 12 টায় বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart, mi.com আর mi home থেকে কেনা যাবে Redmi Note 6 Pro।
তবে শুধুমাত্র ব্ল্যাক ফ্রাইডে সেলে দুটি ভেরিয়েন্টেই 1,000 টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। এছারাও HDFC ক্রেডিট ও ডেবিক কার্ড গ্রাহকরা অতিরিক্ত 500 টাকা ছাড় পাবেন। ব্ল্যাক, রেড, ব্লু আর রোজ গোল্ড কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন।
আরও পড়ুন: Nokia 6.1 Plus, Asus Zenfone Max Pro M1 এর থেকে কতটা ভালো Redmi Note 6 Pro?
Redmi Note 6 Proফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনের ভিতরে Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi
ছবি তোলার জন্য Redmi Note 6 Proতে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+2MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছেএই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo T5 Lite 5G, Vivo T5 Pro 5G Get New RAM and Storage Variants in India: Price, Specifications