লঞ্চ হল Redmi Y2, দেখে নিন এই সেলফি ফোনের দাম ও ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জুন 2018 16:45 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল Redmi Y1 এর উত্তরসূরী Redmi Y2
  • 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা
  • 4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 12,999 টাকা

ভারতে লঞ্চ হল Redmi Y1 এর উত্তরসূরী Redmi Y2। বৃহষ্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে ভার্টিকাল ডুয়াল ক্যামেরা, আর AI পাওয়ার্ড 16MP সেলফি ক্যামেরা। এছাড়াও Redmi Y2 তে রয়েছে 18:9 ডিসপ্লে ও ফেস আনলক ফিচার। চিনের Redmi S2 এ ফোনটি নাম বদল করে Redmi Y2 নামে লঞ্চ হল ভারতে। ডার্ক গ্রে, রোজ গোল্ড ও গোল্ড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Redmi Y2। গত বছর Xiaomi ভারতে লঞ্চ করেছিল Redmi Y1 আর Redmi Y1 Lite ফোনদুটি। সেলফি সেন্ট্রিক Y সিরিজের প্রথম ফোন ছিল এই ফোনদুটি। যদিও চিনে এই নামে কোন সিরি লঞ্চ করেনি Xiaomi।
 

Redmi Y2 এর দাম ও লঞ্চ অফার

3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা।  4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 12,999 টাকা। আগেই জানানো গয়েছে ত্তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই ফোন। শুধুমাত্র অ্যামাজুন ইন্ডিয়া, Mi.com আর Mi হোম থেকেই নতুন Redmi Y2 কেনা যাবে। আগামী 12 জুন এই ফোনের বিক্রি শুরু হবে। এর কয়েক সপ্তাহের মধ্যেই অফিলাইনেও পাওয়া যাবে নতুন Redmi Y2। এই ফোনের সাথেই কোম্পানি আপনাকে একটি কেস দেবে বিনামুল্যে।
 
প্রথম দিনের সেলে ICICI ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা 500 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়াও Redmi Y2 গ্রাহকদের এয়ারটেল 1800 টাকা ক্যাশব্যাক ও 240GB পর্যন্ত ডাটা বিনামূল্যে দেবে।
 

Advertisement

Redmi Y2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Redmi Y2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। Redmi Y2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।
 

Xiaomi Redmi Y2

Redmi Y2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi Y2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে সারা দিন চলবে Redmi Y2। নতুন এই সেলফি ফোনটির ওজন 170 গ্রাম। Redmi Y2 তে চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 9.5 ইন্টারফেস।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good daylight camera performance
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Slow facial recognition
  • Average lowlight camera performance
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 625
Front Camera 16-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3080mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Amazon, Amazon India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.