32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ কবে ভারতে আসছে Redmi Y3? জানালো Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 এপ্রিল 2019 15:14 IST
হাইলাইট
  • Redmi Y3 তে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • এছাড়াও থাকছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে
  • 24 এপ্রিল ভারতে লঞ্চ হবে Redmi Y3

Redmi Y3 তে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

কয়েক দিন আগেই ট্যুইটারে ঝলক প্রকাশ হয়েছিল। এবার Redmi Y3 ফোন লঞ্চের দিন ঘোষণা করল Xiaomi। Redmi Y সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতোই Redmi Y3 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের সেলফি ক্যামেরা। Redmi Y3 ফোনে ব্যবহার হয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 24 এপ্রিল ভারতে লঞ্চ হবে Y সিরিজের লেটেস্ট স্মার্টফোন।

সোমবার ট্যুইটারে Xiaomi জানিয়েছে 24 এপ্রিল ভারতে লঞ্চ হবে Redmi Y3। ঐ দিন দুপুর 12 টায় লঞ্চ ইভেন্ট শুরু হবে। ট্যুইটার পোস্টে জানানো হয়েছে Redmi Y3 তে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও থাকছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে একই ধরনের ডিসপ্লে নচ দেখা গিয়েছিল।

Redmi Y3 ফোনের 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় থাকছে Samsung ISOCELL Bright GD1 সেন্সার। একাধিক Redmi ফোনের মতোই Redmi Y3 ফোনে থাকতে পারে 4,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi, Redmi Y3
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  2. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  3. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
  4. 2 সেপ্টেম্বরের BGMI Redeem কোড দেখে নিন, White Rabbit ব্যাকপ্যাক জেতার সুযোগ
  5. এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
  6. Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে
  7. Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
  8. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  9. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  10. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.