Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 ফেব্রুয়ারি 2026 14:27 IST
হাইলাইট
  • নতুন ব্যবস্থায় আধার কার্ডে শুধু ছবি ও QR কোড থাকতে পারে
  • আধার কার্ড সম্পর্কিত জালিয়াতির ঝুঁকি কমবে
  • নতুন ফিজিক্যাল আধার কার্ড কবে চালু হবে তা জানা যায়নি

updated Aadhaar card will display only the cardholder’s photo and a QR code

আধার কার্ডের (Aadhaar Card) অপব্যবহার রুখতে বড় পদক্ষেপ নিতে পারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI)। বর্তমানে আধার কার্ডে নাম, জন্মতারিখ, ঠিকানা, এবং আধার নম্বর সহ একাধিক তথ্য থাকে, যা ভুল হাতে পড়লে জালিয়াতির ঝুঁকি বেড়ে যায়। এমনকি আধারের ফটোকপি করার সময় সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকে। রিপোর্ট বলছে, আধার কার্ডকে আরও নিরাপদ করে তুলতে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। নতুন আধার কার্ডে শুধু ছবি ও একটি QR কোড থাকবে। ফলে ঠিকানা ও জন্মতারিখের মতো তথ্য গোপন থাকবে। 

আধার কার্ডে বড় পরিবর্তন আসছে

বর্তমানে আধার কার্ড ছাড়া সরকারি বা বেসরকারি পরিষেবা পাওয়া মুশকিল। 12 সংখ্যার এই পরিচয়পত্র অপরিহার্য নথি হয়ে উঠেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ড প্রয়োজন। আবার প্যান কার্ড, পাসপোর্ট, বা ড্রাইভিং লাইসেন্স আধার ছাড়া তৈরি করা যায় না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা অন্যান্য আর্থিক লেনদেনের জন্যও আধার একটি গুরুত্বপূর্ণ নথি।

ওই সমস্ত কাজে গ্রাহকদের আধার কার্ডের ফটোকপি জমা দিতে হয়। সেই কপিতে থাকা সংবেদনশীল তথ্য ঝুঁকি তৈরি করতে পারে। সেই কারণে একটি প্রস্তাবের কথা শোনা গিয়েছে, যেখানে আধার কার্ডে শুধুমাত্র ছবি ও কিউআর কোড দৃশ্যমান থাকবে। এটি পরিচয়পত্র হিসেবে কাজ করবে, কিন্তু ব্যক্তিগত তথ্য প্রকাশ করবে না। QR কোড স্ক্যান করে কর্তৃপক্ষ পরিচয় যাচাই করে পরিষেবা দিতে পারবে।

এই ব্যবস্থা চালু হলে আধার কার্ড সম্পর্কিত জালিয়াতির ঘটনা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। গত বছর ডিসেম্বর মাসে সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে প্রথম খবর প্রকাশ হয়েছিল। কিন্তু এটি এখনও প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। ফলে ইউআইডিএআই কবে নতুন ফিজিক্যাল আধার কার্ড চালু করবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে জানুয়ারিতে নতুন আধার অ্যাপ (Aadhaar App) লঞ্চ করেছে তারা।

সেই অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সেখানে শুধু কার্ডধারীর ছবি ও QR কোড দৃশ্যমান৷ নাম, ঠিকানা, জন্মতারিখের মতো তথ্য গোপন রাখা হয়েছে। QR স্ক্যান করেই ভেরিফিকেশন করা যাবে, ফলে হোটেল বা রিসর্টে পুরো আধার তথ্য দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ প্রস্তাবিত নতুন ফিজিক্যাল আধার কার্ডের মতো ব্যবস্থা চালু হয়েছে।

Advertisement

উল্লেখ্য, আধার কার্ড আপডেটের সুবিধা সরাসরি নতুন অ্যাপে চলে এসেছে। ফলে এখন লম্বা লাইনে না দাঁড়িয়ে ঘরে বসে নতুন ফোন নম্বর ও ঠিকানা আপডেট করার সুবিধা মিলবে। সেখানে নিজের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করতে পারবেন। আপনার আধার কোথায় ও কখন ব্যবহার হয়েছে সেটাও দেখতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Aadhaar, Aadhaar card, UIADI, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.