পিছিয়ে গেল সময়সীমা, অনলাইনে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন কীভাবে?

PAN card -এর সঙ্গে Aadhaar card লিঙ্ক করার সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্র।

পিছিয়ে গেল সময়সীমা, অনলাইনে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন কীভাবে?

Photo Credit: Twitter/ Income Tax India

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্র

হাইলাইট
  • 30 জুনের আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে
  • অনলাইনে লিঙ্ক করা যাবে
  • এসএমএস-এর মাধ্যমেও লিঙ্ক করা যাবে
বিজ্ঞাপন

PAN card -এর সঙ্গে Aadhaar card লিঙ্ক করার সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্র। এখনও এই কাজ না করে থাকলে চলতি বছর 30 জুনের আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। আয়কর দপ্তর জানিয়েছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। প্রথমে 2019 সালের 31 ডিসেম্বরের মধ্যে এই কাজ করার সময়সীমা থাকলেও পরে তা পিছিয়ে 2020 সালের 31 মার্চ করা হয়েছিল। এবার সময়সীমা আরও পিছিয়ে হল 30 জুন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে আয়কর জমা দেওয়া যাবে না।

নিজের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক রয়েছে কি না জানতে নীচের পদ্ধতি দেখে নিন।

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছে কি না জানবেন কীভাবে?

সহজেই এই তথ্য পরীক্ষা করে নিতে পারবেন। 30 জুনের আগে আয়কর দপ্তরের ওয়েবসাইট থেকে এই কাজ করতে পারবেন।

  1. আয়কর দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন। ব্রাউজারে https://www.incometaxindiaefiling.gov.in/home ওপেন করুন।
  2. বাঁ দিকে সাইডবারে ‘Link Aadhaar' অপশন সিলেক্ট করুন।
    income tax website step
  3. এবার ‘Click Here' অপশন সিলেক্ট করুন।
  4. এবার প্যান ও আধার নম্বর দিয়ে লিঙ্কিং স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
    income tax website aadhaar pan step 2
  5. প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলে জানিয়ে দেবে ওয়েবসাইট। আধার কার্ড নম্বরের শেষ চারটি সংখ্যা দেখিয়ে দেবে।
    income tax website confirmation step 5
  6. লিঙ্ক না থাকলেও জানিয়ে দেবে এই ওয়েবসাইট। সেই ক্ষেত্রে আপনাকে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে।

অনলাইনে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন কীভাবে?

30 জুনের আগে আয়কর দপ্তরের ওয়েবসাইট থেকে এই কাজ করা যাবে।

  1. আয়কর দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন। ব্রাউজারে https://www.incometaxindiaefiling.gov.in/home ওপেন করুন।
  2. বাঁ দিকে সাইডবারে ‘Link Aadhaar' অপশন সিলেক্ট করুন।

    income tax website homepage

  3. এখানে ব্রাউজারের পাশ থেকে একাধিক অপশন দেখতে পাবেন। প্যান কার্ড ও আধার কার্ডের তথ্যের সঙ্গেই নিজের ব্যক্তিগত তথ্য দিতে হবে।

    income tax website enter aadhaar pan
  4. সব তথ্য দেওয়ার পরে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্ত করার সম্মতি জানাতে হবে।
  5. এর পরে সুরক্ষার মোবাইল নম্বরে পৌঁছনো ওটিপি ও ডিসপ্লের ক্যাপচা টাইপ করতে হবে।

    income tax website enter aadhaar pan save
  6. এবার ‘Link Aadhaar' অপশন সিলেক্ট করুন।

এসএমএস-এর মাধ্যমে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার উপায়

  1. মোবাইলের মেসেজিং অ্যাপ ওপেন করে টাইপ করুন UIDPAN(স্পেস)(আধার নম্বর)(স্পেস)(প্যান নম্বর)
  2. 567678 অথবা 56161নম্বরে এই মেসেজ সেন্ড করে দিন।
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »