পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, আছড়ে পড়তে পারে আগামী সপ্তাহেই

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 ডিসেম্বর 2019 16:18 IST
হাইলাইট
  • 26,000 মাইল প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণুটি
  • 20 ডিসেম্বর পৃথিবীর পাশ থেকে উড়ে যাবে এই গ্রহাণু
  • গ্রহাণুটির নাম 216258 (2006 WH1)

এই গ্রহাণুটির ব্যাসার্ধ 1,772 ফুট

Photo Credit: NASA

আগামী সপ্তাহেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু। এই গ্রহাণুটির নাম 216258 (2006 WH1)। লা সাগ্রা মানমন্দির থেকে 2006 সালে প্রথম এই গ্রহাণু দেখা গিয়েছিল। 20 ডিসেম্বর ভারতীয় সময় রাত 8 টা 45 মিনিটে পৃথিবীর পাশ থেকে উড়ে যাবে এই গ্রহাণু। সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর তালিকায় রয়েছে 216258 (2006 WH1)। অর্থাৎ পৃথিবীর খুব কাছ থেকে এই গ্রহাণু উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

NASA জানিয়েছে 216258 (2006 WH1) গ্রহাণুর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের খুব কাছ থেকে যাবে। এই মুহূর্তে 26,000 মাইল প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণুটি। যা আকারে নিউ ইয়র্ক শহরের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের থেকেও বড়। গ্রহাণুটির ব্যাসার্ধ 1,772 ফুট। বিশাল আকার ও পৃথিবীর কক্ষপথকে ছেদ করে যাওয়ার সম্ভাবনার কারণে একে সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর তকমা দেওয়া হয়েছে।

বিশাল চওড়া কক্ষপথের গ্রহাণু 216258 (2006 WH1)। শুক্র, বুধ এমনকি সূর্যের উপাদান রয়েছে এই গ্রহাণুতে। এই গ্রহাণুটি অ্যাপোলো পরিবারের অন্তর্ভুক্ত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: NASA, Asteroid
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.