Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে

নাসা আর্টেমিস II মিশনে এমন খাদ্য রেখেছে, যেগুলো দীর্ঘদিন ভাল থাকে, মাইক্রোগ্রাভিটিতে সহজে খাওয়া যায়, ও কম জায়গা নেয়।

Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে

Photo Credit: NASA

Artemis II menu includes meals, snacks, flavorings, and beverages designed for long shelf life

হাইলাইট
  • মহাকাশযানে এমন খাবার রাখা হয়েছে যা দীর্ঘদিন ভাল থাকে
  • নভোচারীদের পুষ্টির চাহিদা, ক্যালোরি, ও পছন্দ অনুসারে খাবার রাখা হয়েছে
  • আর্টেমিস II মিশনের জন্য তৈরি মেনুতে মোট 189 রকম খাদ্য আছে
বিজ্ঞাপন

দীর্ঘ পাঁচ দশক পর ফের চন্দ্রাভিযানে নাসা। Artemis II মিশনে মোট চার মহাকাশচারী Orion মহাকাশযানে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছেন৷ সফর মোট দশ দিনের। ওরিয়ন স্পেসক্রাফ্টে ফ্রিজ নেই, রান্না করার ব্যবস্থাও অমিল, পৃথিবী থেকে সতেজ খাবার পাঠানোও অসম্ভব। তাহলে প্রশ্ন উঠছে যে নভোচারীরা মহাকাশে খাবেন কী? Nasa কৌতুহল মেটাতে সেই প্রশ্নের জবাব বিস্তারিত আকারে দিয়েছে। মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, তারা এমন খাবার মহাকাশযানের ভিতরে রেখেছে যা দীর্ঘদিন ভাল থাকে, মাইক্রোগ্রাভিটিতে সহজে খাওয়া যায়, ও কম জায়গা নেয়। স্পেস ফুড বিশেষজ্ঞ ও ক্রু সদস্যদের পুষ্টির চাহিদা, ক্যালোরি, ও ব্যক্তিগত পছন্দ অনুসারে খাবারের তালিকা তৈরি হয়েছে।

আর্টেমিস II মিশনে মহাকাশচারীরা কী খাবেন?

মহাকাশযানে পেটে মোট চার ধরনের খাবার লোড করা হয়েছে। প্রথমেই রেডি টু ইট খাবার আছে৷ এগুলি আগে থেকে রান্না করা প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাদ্য। ফলে বাড়তি প্রস্তুতি বা রান্না ছাড়াই সরাসরি খাওয়া যায়। আরেক ধরনের খাদ্য হল রিহাইড্রেটেবল। এগুলি এমন শুকনো খাবার যার থেকে জল সরিয়ে ফেলা হয়েছে। খাওয়ার আগে জল মিশিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। উদাহরণস্বরূপ সুপ, সিরিয়াল, ও পাউডার ড্রিঙ্কসের কথা বলা যায়।

বাকি দুই ধরনের খাবার হল থার্মোস্টাবিলাইজড ও ইরাডিয়েটেড। প্রথমটি উচ্চ তাপমাত্রায় ক্ষতিকারক অণুজীব ধ্বংস করে প্রক্রিয়াজাত করার মাধ্যমে দীর্ঘ সময় ধরে ভাল থাকার উপযোগী করে রাখা হয়। সংরক্ষণের জন্য ফ্রিজের প্রয়োজন হয় না। দ্বিতীয় ধরনের খাবার যাতে সহজে নষ্ট না হয় তার জন্য নির্দিষ্ট মাত্রায় গামা রশ্মি, এক্স-রে, বা ইলেকট্রন বিম প্রয়োগ করা হয়।

মহাকাশযানের ভিতরে খাবার গরম করার একটি ছোট্ট যন্ত্র রাখা হয়েছে। আর্টেমিস 2 অভিযানে নভোচারীরা তিন বেলা খাবার পাবেন — ব্রেকফাস্ট, লাঞ্চ, এবং ডিনার। প্রত্যেকের জন্য প্রতিদিন দু'টি ফ্লেভার্ড ড্রিঙ্ক বরাদ্দ আছে। মহাকাশে খাবারের রুটিন পৃথিবীর মতোই নিয়ম মেনে সাজিয়েছে নাসা।

আর্টেমিস II মিশনের সম্পুর্ণ মেনু

আর্টেমিস II মিশনের জন্য তৈরি মেনুতে মোট 189 রকম খাবার আছে। এতে 10 ধরনের পানীয়ের মধ্যে রয়েছে কফি, গ্রীন টি, ম্যাঙ্গো-পিচ স্মুদি, চোকোলেট ব্রেকফাস্ট ড্রিঙ্ক, ভ্যানিলা ব্রেকফাস্ট ড্রিঙ্ক, লেমোনেড, অ্যাপল সাইডার, পাইনাপেল ড্রিঙ্ক, স্ট্রবেরি ব্রেকফাস্ট ড্রিঙ্ক, ও কোকো। এছাড়াও, নাসা পাঁচ ধরনের সস রেখেছে। 

ওরিয়ন স্পেসক্রাফ্টে অন্যান্য খাদ্যের মধ্যে রয়েছে ভুট্টার রুটি, পাউরুটি, ব্রেকফাস্ট সসেজ, আমের স্যালাড, গ্রানোলা, ব্লুবেরি, কাজুবাদাম, ফুলকপি, ব্রকোলি, মশলাদার সবুজ বিন, ট্রপিক্যাল ফ্রুট স্যালাড, বাটারনাট স্কোয়াস, ম্যাকরনি ও চিজ, মাংসের বার্বি কিউ, ইত্যাদি।পাশাপাশি ম্যাপল সিরাপ, চকোলেট স্প্রেড, স্ট্রবেরি জ্যাম, আমন্ড বাটার, মধু, ও পিনাট বাটারের মতো ফ্লেভার বাড়ানোর আইটেম দিয়েছে নাসা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »