মঙ্গলপৃষ্ঠে বেলচা দিয়ে খুঁড়লেই মিলবে জল, জানাল NASA

আগামী দশকে মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে NASA। মঙ্গলপৃষ্ঠে মহাকাশচারী কোথায় অবতরণ করবেন সেই জায়গা খুঁজতে গিয়ে অবিশ্বাস্য তথ্য সামনে এল। সম্প্রতি আমেরিকান জিওগ্রাফিকাল ইউনিয়ন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে  মঙ্গলপৃষ্ঠে বরফের সন্ধান মিলেছে।

মঙ্গলপৃষ্ঠে বেলচা দিয়ে খুঁড়লেই মিলবে জল, জানাল NASA

Photo Credit: NASA/JPL-Caltech/ASU

মঙ্গলপৃষ্ঠে জলের সন্ধান পেলেন NASA-র বিজ্ঞানীরা

হাইলাইট
  • মঙ্গল পৃষ্ঠের নীচে জলের সন্ধান পেল NASA
  • মাটির নীচে বরফ রয়েছে
  • মেরু ও মধ্য-অক্ষাংশের অঞ্চলে জলের অস্তিত্ব রয়েছে
বিজ্ঞাপন

আগামী দশকে মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে NASA। মঙ্গলপৃষ্ঠে মহাকাশচারী কোথায় অবতরণ করবেন সেই জায়গা খুঁজতে গিয়ে অবিশ্বাস্য তথ্য সামনে এল। সম্প্রতি আমেরিকান জিওগ্রাফিকাল ইউনিয়ন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে  মঙ্গলপৃষ্ঠে বরফের সন্ধান মিলেছে। এই স্থানে মঙ্গল পৃষ্ঠ থেকে মাত্র এক ইঞ্চি নীচেই বরফ রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

“বেলচা ব্যবহার করে এই স্থানে বরফ পাওয়া যাবে। এই জন্য বেশি খোঁড়াখুঁড়ির প্রয়োজন নেই।” জানিয়েছেন গবেষণাপত্রের প্রধান লেখক সিলভেইন পিকাক্স। মঙ্গল গ্রহে মাটির নীচে কোথায় কোথায় বরফ রয়েছে খোঁজার কাজ চালিয়ে যাচ্ছি আমরা। এর ফলে মহাকাশচারীদের মঙ্গলপৃষ্ঠে অবতরণের স্থান পছন্দ করতে সুবিধা হবে।

ezgifcom optimize

ছবিতে চিহ্নিত অঞ্চলে মঙ্গল গ্রহে জলের সন্ধান পাওয়া গিয়েছে
ছবি: NASA/JPL-Caltech

গবেষণায় জানা গিয়েছে মঙ্গল গ্রহের মেরু ও মধ্য-অক্ষাংশ অঞ্চলে জলের অস্তিত্ব রয়েছে। সেখানে একাধিক স্থানে মাটির ঠিক নীচেই বরফ রয়েছে। আপাতত সেই স্থানগুলি চিহ্নিত করার কাজ চলছে।

লাল গ্রহের মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের চাপ কম থাকার কারণে মঙ্গলপৃষ্ঠে জল উবে গিয়ে জলদি গ্যাসে পরিণত হয়। এই কারণেই মঙ্গল গ্রহের সব জল মটির নীচে জমা রয়েছে।

“মঙ্গল মেরু ও মধ্য-অক্ষাংশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাটির নীচে জল রয়েছে।” এক ব্লগ পোস্টে জানিয়েছে NASA। “NASA-র ফিনিক্স ল্যান্ডার মেরু অঞ্চল পর্যবেক্ষণ করেছে।”

তাপ সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে মঙ্গলপৃষ্ঠের উষ্ণতা পর্যবেক্ষণ করে মঙ্গলপৃষ্ঠের নীচের বরফ খোজার কাজ চালাচ্ছেন বিজ্ঞানীরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  2. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  3. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  4. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  5. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  6. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  7. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  8. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  9. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  10. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »