দেখতে বদলে যাচ্ছে Facebook, দেখে নিন নতুন লুক

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 মে 2019 14:50 IST
হাইলাইট
  • Facebook প্রধান মার্ক জাকারবার্গ এই ডিজাইন সামনে এনেছেন
  • ডিজাইনে আমুল পরিবর্তন করে গ্রাহকের মন ফিরে পেতে চাইছে কোম্পানি
  • কোম্পানির লগ্নীকারীরা তুলনামুলক সন্তোষ প্রকাশ করেছেন

Photo Credit: Facebook

শিঘ্রই সম্পূর্ণ নতুন ডিজাইনে সামনে আসতে চলেছে Facebook। সম্প্রতি একাধিক তথ্য চুরির অভিযোগে জর্জরিত সোশ্যাল মিডিয়া কোম্পানি ডিজাইনে আমুল পরিবর্তন করে গ্রাহকের মন ফিরে পেতে চাইছে।

মঙ্গলবার Facebook প্রধান মার্ক জাকারবার্গ এই ডিজাইন সামনে এনেছেন। সেখানে কোম্পানির আইকনিক নীল রঙের বার বাদ গিয়েছে। এছাড়াও নিউজ ফিড থেকে গুরুত্ব কমেছে নতুন ডিজাইনে।

Advertisement

নতুন ডিজাইন যোগ হয়েছে কোম্পানির মেসেজিং অ্যাপেও। এছাড়াও নতুন ডিজাইন দেখা যাবে কোম্পানির অনলাইন মার্কেটপ্লেস, ভিডিও অন ডিমান্ড ওয়েবসাইটেও। সব ওয়েবসাইটেই এবার থেকে ছবি সহ স্টোরিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।


কম্পিউটারে নতুন Facebook ডিজাইন

ছবি: Facebook

এছাড়াও চেনা মানুষের সাথে কথা বলার জন্য আসছে একটি নতুন ফিচার। থাকছে সিক্রেট ক্রাশ সহ ফেসবুক ডেটিং টুল।

“পৃথিবী ক্রমশ বড় হওয়ার কারনে আমাদের আগের থেকে আরও কাছে আসার প্রবণতা জন্মাচ্ছে। এই কারনে ভবিষ্যতে ব্যক্তিগত জীবনে বেশিও গুরুত্ব দিচ্ছে Facebook।” ডেভেলপারদের সাথে বার্ষিক সম্মেলনে এই ঘোষণা করেছেন Facebook প্রধান মার্জ জাকারবার্গ।

নতুন ফিচার ঘোষণা করায় কোম্পানির লগ্নীকারীরা তুলনামুলক সন্তোষ প্রকাশ করেছেন। যদিও দিনের শেষে Facebook স্টকের দাম কমেছে 0.7 শতাংশ।

Advertisement

জাকারবার্গ বলেন প্রাইভেট মেসেজ, ছোট সময় থাকা স্টোরি আর ছোট গ্রুপ অনলাইন যোগাযোগে ভবিষ্যতে দিশা দেখাবে। ব্যক্তিগত চ্যাটে এনক্রিপশান যোগ করে সুরক্ষা করলে গ্রাহক Facebook এ চ্যাট করতে আরও সুরক্ষিত বোধ করবেন।

Facebook Messenger থেকে একসাথে ভিডিও দেখা যাবে
ছবি: Facebook

শিঘ্রই পিসি ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য জনতুন মেসেঞ্জার অ্যাপ নিয়ে আসার পরিকম্পনা করেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। গত বছর ডেভেলপার সম্মেলনে ঘোষণা করা একাধিক ফিচার সামনে আনতে দেরি করেছিল Facebook। ডেভেলপার সম্মেলনের ঠিক পরে কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কে এই প্রোডাক্টগুলি সামনে আনতে দেরি হয়েছে। জাকারবার্গ বলেন, “আমরা জানি সুরক্ষার প্রসঙ্গে আমরা নিজেদের নাম খারাপ করেছি।”

Advertisement

গত বছর মোট 56 বিলিয়ান মার্কিন ডলার রোজগার করেছিল Facebook। এর মধ্যে বেশিভাগ এসেছিল কোম্পানির বিজ্ঞাপন দেখানোর ব্যবসা থেকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন কোন গ্রাহক Facebook ব্যবহার করছেন না। তাই কোম্পানির আয়ের পরিমান বাড়াতে নতুন উপায় খুঁজতে হবে। সেই কারনে গোটা প্ল্যাটফর্মের ডিজাইন ঢেলে সাজানোর সদ্ধান্ত নিল ফেসবুক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, F8, F8 2019
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  2. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  3. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  4. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  5. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  6. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  7. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  8. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  9. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  10. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.