চিনে তথ্য পাঠানো হয় না, থারুরের অভিযোগ নস্যাৎ করে দিয়ে জানাল TikTok

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুলাই 2019 16:10 IST

সম্প্রতি জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ TikTok এর বিরুদ্ধে চিনে তথ্য পাচারের অভিযোগ এনেছিলেন সাংসদ শশী থারুর। মঙ্গলবার সেই অবিযোগ অস্বীকার বকরেছে চিনের কোম্পানিটি।

সোমবার লোকসভায় থারুর বলেন, একাধিক রিপোর্টে জানানো হয়েছে চিন সরকারের কাছে তথ্য পাচার করে TikTok। সেই দেশের রাষ্ট্রায়াত্ব কোম্পানি China Telecom এর মাধ্যমে এই কাজ করে TikTok।

Advertisement

“সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ করার জন্য 5.7 মিলিয়ান মার্কিন ডলার জরিমানা হয়েছে TikTok এর।”

মঙ্গলবার এক বিবৃতিতে TikTok জানিয়েছে, “এই অভিযোগ সম্পূর্ণ অসত্য। গ্রাহকের সুরক্ষা আমাদের কাছে সবার আগে। যে সব দেশে আমরা ব্যবসা করি সব দেশের স্থানীয় আইন মেনে চলি আমরা।”

TikTok জানিয়েছে চিন সরকারের কাছে কোম্পানির গ্রাহকের ব্যক্তিগত তথ্য ব্যবহারের কোন উপায় নেই। এমনকি China Telecom এর সাথেও TikTok  এর কোন সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।

Advertisement

“ভারতের গ্রাহকদের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সেরা কিছু ডেটা সেন্টারে রাখা হয়।” বলে জানিয়েছে TikTok এর প্রধান কোম্পানি বেজিং এর ByteDance।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: TikTok, Shashi Tharoor
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  2. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  3. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  4. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  5. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  6. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  7. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  8. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  9. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  10. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.