ভুয়ো খবর প্রচার রুখতে আরও সতর্ক হচ্ছে WhatsApp

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 মার্চ 2020 13:50 IST
হাইলাইট
  • WhatsApp-এ ভুয়ো খবর প্রচার রুখতে নতুন ফিচার এল
  • যে কোন ফরওয়ার্ড করা মেসেজ গুগল সার্চ করা যাবে
  • এসেছে নতুন সার্চ বাটন

New WhatsApp feature has been spotted in the 2.20.94 beta version of the app

Photo Credit: WABetaInfo

WhatsApp-এ ভুয়ো খবর প্রচার বহু দিনের সমস্যা। অনেক অসাধু মানুষ জনপ্রিয় এই প্ল্যাটফর্মে ভুয়ো খবর ছড়িয়ে নিজের কার্যসিদ্ধির চেষ্টা করেন। ইতিমধ্যেই ভুয়ো খবর প্রচার রুখতে একাধিক ব্যবস্থা নিয়েছে মার্কিন কোম্পানিটি। তবে হাত গুটিয়ে বসে না ভুয়ো খবর প্রচার রুখতে আরও একটা নতুন ফিচার পরীক্ষা শুরু করল WhatsApp।

নতুন ফিচারে ফরওয়ার্ড করা যে কোন মেসেজের পাশে একটি সার্চ বাটন থাকবে। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে WhatsApp বিটা ভার্সন 2.20.94 তে নতুন ফিচার পৌঁছেছে। এই সার্চ বাটনে ক্লিক করে ফরওয়ার্ড করা যে কোন মেসেজ সহজেই গুগল সার্চ করে নেওয়া যাবে। মেসেজের তথ্যে কোন ভুল থাকলে গুগল সার্চ থেকে তা জানা যাবে।

Advertisement

ফরওয়ার্ড করা সব মেসেজে গুগল সার্চ বাটন থাকবে 

WhatsApp-এর বেশিরভাগ ভুয়ো খবর মেসেজ ফরওয়ার্ডের মাধ্যমে হয়। তাই ফরওয়ার্ড করা সব মেসেজের পাশের সার্চ অপশন নিয়ে আসছে কোম্পানি। আপাতত বিটা আপডেটে এই ফিচার পৌঁছেছে।

দেশের ইন্টারনেট পরিষেবায় চাপ কমাতে স্ট্রিমিংয়ে লাগাম টানল Netflix

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন বট নিয়ে এসেছে WhatsApp। এই বট করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের প্রশ্নের জবাব দিতে পারবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.