আশ্চর্য সুবিধা! এবার নিজে থেকেই মুছে যাবে WhatsApp মেসেজ

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 অক্টোবর 2019 14:00 IST
হাইলাইট
  • বিটা ভার্সানে নতুন ফিচার পরীক্ষা করছে WhatsApp
  • নিজে থেকেই মেসেজ মুছে যাবে
  • সময় ঠিক করবেন গ্রাহক

Photo Credit: WABetaInfo

সম্পূর্ণ নতুন এক ফিচার নিয়ে হাজির হয়েছে WhatsApp। নতুন ফিচারে WhatsApp -এ কোন মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই মুছে যাবে। সম্প্রতি অ্যানড্রয়েড বিটা ভার্সানে নরুন এই ফিচার যোগ করেছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। WhatsApp বিটা ভার্সান 2.19.275 এ নতুন ফিচার দেখা গিয়েছে।

WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে আপাতত বিটা ভার্সানে লঞ্চ হলে স্টেবেল ভার্সানে সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে যাবে।

Advertisement

সাধ্যের মধ্যে 108MP ক্যামেরা, চলতি মাসেই লঞ্চ হবে Xiaomi Mi CC9 Pro

নতুন ফিচারে আপনি WhatsApp -এ কোন মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে মেসেজ ডিলিট হয়ে যাবে। কত সময় পরে মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক। নির্দিষ্ট সময় পরে চ্যাট থেকে সেই মেসেজ ডিলিট হয়ে যাবে।

99 টাকায় পাওয়া যাবে Redmi স্মার্টফোন! ফস্কে যাওয়ার আগে দেখে নিন কোথায়?

ইতিমধ্যেই জনপ্রিয় মেসেজিং সার্ভিস Telegram এ এই ফিচার রয়েছে। গ্রাহক টানতে সেই ফিচার যোগ করছে WhatsApp।

Advertisement

সম্প্রতি WhatsApp স্ট্যাটাস থেকে Facebook স্টোরি শেয়ার করার ফিচার যোগ হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  2. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  3. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  4. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  5. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  6. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  7. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  8. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  9. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  10. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.