ডিটাচেবেল কি-বোর্ড সহ লঞ্চ হল Pixel Slate

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 অক্টোবর 2018 12:57 IST
হাইলাইট
  • মিডনাইট ব্লু রঙে পাওয়া যাবে Pixel Slate
  • Pixel Slate এর দাম 599 মার্কিন ডলার (প্রায় 44,400 টাকা)
  • Pixel Slate এর ভিতরে রয়েছে একটি 8MP ফ্রন্ট ও একটি 8MP রিয়ার ক্যামেরা

Pixel Slate এ স্টাইলাস সাপোর্ট থাকবে

মঙ্গলবার Pixel 3 আর Pixel 3 XL ফোনের সাথেই নিউ ইয়র্কে এক ইভেন্টে লঞ্চ হয়েছে Pixel Slate ট্যাবলেট। তিন বছর পরে বাজারে নতুন ট্যাবলেট লঞ্চ করল Google। Pixel Slate এর প্রধান আকর্ষন ডিটাচেবেল কি-বোর্ড। Chrome OS অপারেটিং সিস্টেমে চলবে নতুন Pixel Slate। Google জানিয়েছে একবার চার্জ করে 10 ঘন্টা ব্যবহার করা যাবে নতুন Google Pixel Slate। এর সাথেই থাকছে ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার টাচস্ক্রিন স্মার্ট ডিসপ্লে। pixelbook Pen সাপোর্ট করবে নতুন Pixel Slate। Chrome OS এর Play Store থেকে এই ট্যাবলেতে শোব Android অ্যাপ ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: ডুয়াল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Google Pixel 3 আর Pixel 3 XL: ভারতে দাম ও স্পেসিফিকেশান

Advertisement

শুধুমাত্র মিডনাইট ব্লু রঙে পাওয়া যাবে Pixel Slate। Pixel Slate এর দাম 599 মার্কিন ডলার (প্রায় 44,400 টাকা)। এই ট্যাবলেটের সাথে মার্কিন দুনিয়ায় তিন মাসের Youtube TV সাবস্ক্রিপশান বিনামূল্যে পাওয়া যাবে। এর সাথে কি-বোর্ড কিনতে খরচ হবে অতিরিক্ত 199 মার্কিন ডলার (প্রায় 14,700 টাকা) আর Pixelbook Pen কিনতে খরচ হবে অতিরিক্ত 99 মার্কিন ডলার (প্রায় 7,300 টাকা)। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও কানাডায় বিক্রি শুরু হবে এই ডিভাইস।

Pixel Slate এ রয়েছে একটি 12.3 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি 293 ppi। ট্যাবলেটের ভিতরে রয়েছে অষ্টম জেনারেশানের Intel Core m3, Core i5, i7 অথবা Celeron প্রসেসার, সাথে রয়েছে 4GB, 8GB, 16GB RAM। 32GB, 64GB, 128GB আর 256GB স্টরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Pixel Slate।

আরও পড়ুন: লঞ্চ হল ডিসপ্লে সহ স্মার্ট অ্যাসিস্ট্যান্ট Google Home Hub

Pixel Slate এর ভিতরে রয়েছে একটি 8MP ফ্রন্ট ও একটি 8MP রিয়ার ক্যামেরা। এই ক্যামেরার পিক্সেল সাইজ 1.4 মাইক্রন। কোম্পানির দাবি এক চার্জে 10 ঘন্টা ব্যবহার করা যাবে নতুন Pixel Slate। কানেক্টিভিটর জন্য Pixel Slate এ রয়েছে দুটি USB-C পোর্ট, Wi-Fi 802.11 a/b/g/n/ac, কি-বোর্ড কানেক্টিভিটি পিন, Bluetooth v। 4.2। Pixel Slate এর ওজন 721 গ্রাম।

 
KEY SPECS
Display 12.30-inch
Front Camera 8-megapixel
Resolution 2000x3000 pixels
RAM 4GB
OS Chrome OS
Storage 32GB
Rear Camera 8-megapixel
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.