Google Pixel 3 price in India starts at Rs. 71,000, and Google Pixel 3 XL price in India starts at Rs. 83,000.
ভারতে Google Pixel 3 এর দাম শুরু হচ্ছে 71,000 টাকা থেকে, আর Pixel 3 XL এর দাম শুরু হচ্ছে 83,000 টাকা থেকে
লঞ্চ হল Google Pixel 3 আর Pixel 3 XL। মঙ্গলবার নিউ ইয়র্কে এক ইভেন্টে এই দুটি ফোন লঞ্চ করেছে Google। Pixel 3 আর Pixel 3 XL স্মার্টফোন ছাড়াও এই ইভেন্টে Google Home Hub ও Pixel Slate এর মতো একাধিক হার্ডওয়্যার প্রোডাক্ট লঞ্চ করেছে মার্কিন টেক জায়েন্ট। ডিসপ্লে সাইজ ও ব্যাটারি ছাড়া Pixel 3 আর Pixel 3 XL ফোনদুটির মধ্যে তেমন কোন পার্থক্য নেই। Pixel 3 তে রয়েছে একটি 5.5 ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে Pixel 3 XL ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে। দুটি ফোনেই রয়েছে Snapdragon 845 চিপসেট, 4GB RAM আর 12.2MP রিয়ার ক্যামেরা আর ডুয়াল সেলফি ক্যামেরা। এছাড়াও নতুন ‘নট পিঙ্ক’ রঙে পাওয়া যাবে এই দুটি ফোন।
ভারতে 64GB Pixel 3 এর দাম 71,000 টাকা। অন্যদিকে 128GB Pixel 3 এর দাম 80,000 টাকা। 64GB ভেরিয়েন্টে Pixel 3 XL এর দাম 83,000 টাকা আর 128GB স্টোরেজে Pixel 3 XLকিনতে ভারতে খরচ হবে 92,000 টাকা। 11 অক্টোবর থেকে Pixel 3 আর Pixel 3 XL প্রি-বুকিং শুরু হবে। ভারতে এই দুটি দোন বিক্রি শুরু হবে 1 নভেম্বর। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Google Pixel 3 আর Pixel 3 XL।
সিঙ্গেল সিম Pixel 3 তে চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। Pixel 3তে থাকছে একটি 5.5 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU আর 4GB LPDDR4x RAM।
Pixel 3তে রয়েছে একটি 12.2MP ডুয়াল পিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় 1.4 মাইক্রন পিক্সেল সাইজের সাথে থাকছে f/1.8 অ্যাপারচার আর 76 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। এই ক্যামেরায় 30fps 4K ভিডিও তোলা যাবে। ফোনের সামনে রয়েছে দুটি 8MP ক্যামেরা। এর মাধ্যমে গ্রুপ সেলফি আরও সহজে তোলা যাবে বলে জানিয়েছে Google।
আরও পড়ুন: ডিটাচেবেল কি-বোর্ড সহ লঞ্চ হল Pixel Slate
![]()
Google Pixel 3 XL (বাঁ দিকে) and Pixel 3 (ডান দিকে)
64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Pixel 3। কানেক্টিভিটির জন্য Pixel 3 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac সাথে 2x2 MIMO, Bluetooth v5.0 + LE, USB Type-C (v3.1) port, NFC, GPS/ A-GPS, GLONASS, Galileo, BeiDou আর Google Cast। Pixel 3 এর ভিতরে রয়েছে একটি 2915 mAh ব্যাটারি।
আরও পড়ুন: লঞ্চ হল ডিসপ্লে সহ স্মার্ট অ্যাসিস্ট্যান্ট Google Home Hub
![]()
Google Pixel Stand এর মাধ্যমে সহজেই Pixel 3 আর Pixel 3 XL ফোনে ফাস্ট চার্জিং করা যাবে
সিঙ্গেল সিম Pixel 3 XL এ চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। Pixel 3 XL এ থাকছে একটি 6.3 ইঞ্চি QHD+ OLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। ডিসপ্লের উপরে রয়েছে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU আর 4GB LPDDR4x RAM।
Pixel 3 XL এ রয়েছে একই 12.2MP ডুয়াল পিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় 1.4 মাইক্রন পিক্সেল সাইজের সাথে থাকছে f/1.8 অ্যাপারচার আর 76 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। এই ক্যামেরায় 30fps 4K ভিডিও তোলা যাবে। ফোনের সামনে রয়েছে দুটি 8MP ক্যামেরা। এর মাধ্যমে গ্রুপ সেলফি আরও সহজে তোলা যাবে বলে জানিয়েছে Google।
64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Pixel 3 XL। কানেক্টিভিটির জন্য Pixel 3 XL এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac সাথে 2x2 MIMO, Bluetooth v5.0 + LE, USB Type-C (v3.1) port, NFC, GPS/ A-GPS, GLONASS, Galileo, BeiDou আর Google Cast। Pixel 3 XL এর ভিতরে রয়েছে একটি 3430 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon