Pixel

Pixel - ख़बरें

  • Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
    Oppo Find X10 Pro Max ভারতের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি চীনের বাজারেও তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড Oppo Find X10 Pro মডেলে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হবে। দুই মডেলেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। ফোনগুলি LUMO Hyper Pixel ও LUMO True Image ইঞ্জিন দিয়ে সজ্জিত থাকবে। Find X10 Pro Max মডেলে DeepPix সেন্সর দেওয়া থাকবে, যা কম আলোতে উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।
  • Flipkart ও Amazon-এর পুজো সেলে 50,000 টাকার নিচে সেরা 5 স্মার্টফোন
    Amazon এবং Flipkart সেলে 50,000 টাকার নিচে অন্যতম সেরা স্মার্টফোন হল Samsung Galaxy S25 FE। এটি 46,999 টাকায় বিক্রি হচ্ছে। গেমিং স্মার্টফোন কিনতে চাইলে OnePlus Nord 6 এবং Redmi Turbo 5 দুর্দান্ত অপশন। ক্যামেরার জন্য Motorola Edge 70 Pro+ সেরা। Google Pixel 10a মডেলেও বাম্পার ডিসকাউন্ট।
  • Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
    Google Pixel 10a মডেলের দাম বাড়ল। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে গুগলের সবচেয়ে সস্তা স্মার্টফোনের মূল্যবৃদ্ধি হয়েছে। ফোনটি কিনতে এখন 55,999 টাকা খরচ হবে। নতুন দাম ইতিমধ্যেই গুগল ইন্ডিয়ার স্টোরে আপডেট হয়েছে। একলাফে 6,000 টাকা দাম বাড়িয়েছে কোম্পানি। 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফেব্রুয়ারিতে লঞ্চের সময় দাম ছিল 49,999 টাকা। 
  • 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
    ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে গুগল পিক্সেল 11 মডেলের কার্যকর দাম 69,999 টাকায় নেমে আসবে। আগস্টে লঞ্চের সময় 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য ছিল 89,999 টাকা। ছাড়ের মধ্যে 12,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট, 6,000 টাকা এক্সচেঞ্জ অফার, এবং 2,000 টাকা মূল্যের সুপারকয়েন ধরা হয়েছে। ফোনটি নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে৷ বর্তমানে গুগলের সবচেয়ে সস্তা ফোন Pixel 10a-এর উপরেও বিশেষ অফার দেওয়া হয়েছে। সেলে 39,999 টাকা দাম রাখা হয়েছে। ফোনটির 8 জিবি ও 512 জিবি স্টোরেজের লঞ্চ প্রাইস ছিল 49,999 টাকা।
  • 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
    Vivo X Fold 6 ভারতে অক্টোবর 6 দুপুর 12টার সময় লঞ্চ হতে পারে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এটি নেবুলা টিল ও প্রিজম ব্ল্যাক রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। যদিও ভিভো এখনও ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেনি। ফোনটি দেশের বাজারে Samsung Galaxy Z Fold 8 এবং Google Pixel 11 Pro Fold-এর মতো ফোল্ডিং ফোনকে টেক্কা দেবে। ডিভাইসটি চীনে MediaTek Dimensity 9500 Super চিপ, Zeiss-টিউনড 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 7,000mAh ব্যাটারির সঙ্গে উপলব্ধ।
  • পুজোর সেলফি হবে সবার থেকে আলাদা, সেরা ফ্রন্ট ক্যামেরার পাঁচ ফোন দেখে নিন
    যদি পুজোর আগে ভাল সেলফি ক্যামেরা থাকা ফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। 40,000 বাজেটের মধ্যে Motorola Edge 70 Pro ভাল সেলফি ক্যামেরা অফার করে। এই ফোনের সামনে f/1.9 অ্যাপারচার ও অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারে। বাজেট 50,000 হলে Vivo V70 FE ভাল অপশন৷ এতে f/1.9 অ্যাপারচার, 92 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, ও অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Vivo X300 Ultra ভারত তথা বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা ফোন। ডিভাইসটির সেলফি ক্যামেরাও যথেষ্ট আকর্ষণীয়। এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।
  • দেশের সেরা 5 ছোট স্মার্টফোনের লিস্ট দেখে নিন, ফিচারে বড় ফোনকেও টেক্কা
    ভারতের বাজারে উপলব্ধ সেরা পাঁচ কম্প্যাক্ট ফোন কোনগুলি জানেন কি? স্ক্রিন 6.3 ইঞ্চির মধ্যে থাকলে তাকে সাধারণত কম্প্যাক্ট ফোন বলা হয়। আকারে ছোট হলেও এই ধরনের ফোনে পারফরম্যান্স, ক্যামেরা, এবং ফিচার্স উচ্চমানের হয়ে থাকে। 59,999 টাকা থেকে শুরু হওয়া Oppo Reno 15 Pro Mini 5G বাজেটের মধ্যে অন্যতম সেরা কম্প্যাক্ট ফোন। এতে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। Samsung Galaxy S26 একটি 6.3- ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 79,999 টাকায় বিক্রি হচ্ছে।
  • iPhone Duo vs Pixel 11 Pro Fold vs Samsung Galaxy Z Fold 8: সেরা ফোন কোনটা?
    iPhone Duo ভারতের প্রিমিয়াম ফোল্ডিং স্মার্টফোন মার্কেটে Google Pixel 11 Pro Fold এবং Samsung Galaxy Z Fold 8-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। দাম ছাড়াও ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের দিক থেকে তিন ফোনের মধ্যে কী কী পার্থক্য রয়েছে, তা প্রতিবেদনে বিস্তারিত আকারে তুলে ধরা হল।
  • লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
    Google Pixel 11 এখন অ্যামাজনে 83,760 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। এটি ভারতে 89,999 টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ, সরাসরি 6,239 টাকা দাম কমেছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 4,186 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। ফলে সাশ্রয়ের অঙ্ক 10,425 টাকায় পৌঁছে যাবে।
  • Pixel 11 Series থেকে Pixel Watch 5, Made by Google ইভেন্টে লঞ্চ হল যে সমস্ত প্রোডাক্ট
    বুধবার Made by Google ইভেন্টের Pixel 1, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, এবং বুক-স্টাইলের ফোল্ডেবল Pixel 11 Pro Fold লঞ্চ হয়েছে। এছাড়াও, Pixel Watch 5, Pixel Tags, ও নতুন ফিচার্স এবং রঙের সঙ্গে Pixel Buds Pro 2 আত্মপ্রকাশ করেছে। স্ট্যান্ডার্ড Google Pixel 11-এর দাম ভারতে 89,999 টাকা থেকে শুরু। Pixel 11 Pro ভারতের লঞ্চ হয়েছে 1,19,999 টাকায়। Pixel 11 Pro XL-এর মূল্য 1,34,999 টাকা থেকে শুরু। Google Pixel 11 Pro Fold-এর দাম 1,86,999 টাকা। Google Pixel Tag-এর মূল্য 3,799 টাকা রাখা হয়েছে। 
  • Pixel 11 vs iPhone 17: গুগলের নতুন স্মার্টফোন কি আইফোনের থেকেও ভাল? সেরা কে জেনে নিন
    টেলিফটো ক্যামেরা দুই ফোনকে অনেকটা আলাদা করেছে। Pixel 17-এর ডেডিকেটেড টেলিফটো লেন্স iPhone 17-এর তুলনায় অনেক বেশি জুম করে দূরের কোনও বস্তুর ছবি স্পষ্টভাবে তুলতে সাহায্য করবে। তবে iPhone 17 দুটি উচ্চ রেজোলিউশনের 48MP ক্যামেরা দিয়ে সজ্জিত। এর ফলে সাধারণ ছবি তোলার ক্ষেত্রে খাতায়-কলমে iPhone 17 এগিয়ে। এছাড়াও, সেলফি ক্যামেরার দিক থেকেও আইফোনের অ্যাডভ্যান্টেজ। আবার এআই ফিচার্সের নিরিখে গুগল পিক্সেল 11-এর থেকে অনেকটা পিছিয়ে আইফোন 17। পিক্সেল 11 জেমিনাই ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে তৈরি। জেমিনাই ন্যানো ডিভাইসে রান করার ফলে প্রচুর এআই ফিচার্স ফোনেই ব্যবহার করা যায়। iPhone 17 মডেলে iOS 26 ও Apple Intelligence রয়েছে। তবে Apple-এর AI ফিচার ব্যবহারকারীদের প্রত্যাশা সম্পূর্ণরূপে পূরণ করতে পারেনি।
  • Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
    Google Fitbit Air সংস্থার প্রথম স্ক্রিন-বিহীন ফিটনেস ট্র্যাকার। এটি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য ব্যাকগ্রাউন্ডে নিঃশব্দে ট্র্যাক করার জন্য বানানো হয়েছে। ডিভাইসটি হার্ট রেট ক্রমাগত পর্যবেক্ষণ করতে পারে ও ঘুমের মধ্যে বিভিন্ন স্টেজ ট্র্যাক করে স্লিপ স্কোর তৈরি করে। এতে হার্ট রেট ভেরিয়াবিলিটি বা HRV দেখার সুবিধা আছে। এটি অটোমেটিক ওয়ার্কআউট ট্র্যাকিং অফার করে। গুগল দাবি করছে, ফিটবিট এয়ার 140টিরও বেশি শারীরিক কার্যকলাপ শনাক্ত করতে সক্ষম। যার মধ্যে হাঁটা, দৌড়, সাইক্লিং, রোয়িং, ও জিমে বিভিন্ন ধরনের ওয়ার্কআউট আছে।
  • Pixel 11 সিরিজের ফোনে 10,000 টাকা ক্যাশব্যাক দিচ্ছে Google, সঙ্গে নো-কস্ট EMI, অফার আরও
    Google Pixel 11 সিরিজের অধীনে Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, ও Pixel 11 Pro Fold ভারতে লঞ্চ হয়েছে। Pixel 11 সিরিজ 10,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সঙ্গে কেনা যাবে। এছাড়াও, কোম্পানি 24 মাসের নো-কস্ট EMI অফার দিচ্ছে। প্রো মডেলগুলির ক্রেতারা ছয় মাসের Google AI Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবে। এছাড়াও, এক বছর এক্সটেন্ডেড ওয়্যারেন্টি ও এক বছর ফ্রি স্ক্রিন রিপেয়ার অফার করছে গুগল। 89,999 টাকা দামের Pixel 11 এখন নতুন সিরিজের সবচেয়ে সস্তা মডেল। যারা Pro মডেলগুলির জন্য অতিরিক্ত খরচ করতে চান না, তাঁদের জন্য প্রিমিয়াম ফিচার্সের স্ট্যান্ডার্ড Pixel 11 উপযুক্ত বিকল্প হতে পারে।
  • Google Pixel Watch 5 ও Pixel Tag ভারতে লঞ্চ হল, দাম 3,799 টাকা থেকে শুরু
    Google Pixel Watch 5 ও Pixel Tag বুধবার ভারতে লঞ্চ হয়েছে। ব্লুটুথ ট্র্যাকারের দাম 3,799 টাকা। এটি বিল্ট-ইন-ইন স্পিকার, IP67 রেটিং, এবং এক বছর ওয়্যারেন্টির সঙ্গে এসেছে। অন্য দিকে, Pixel Watch 5-এর দাম 42,999 টাকা থেকে শুরু হচ্ছে। স্মার্টওয়াচটি হেলথ গার্ডিয়ান ফিচার, 64 জিবি স্টোরেজ, 40 ঘন্টা ব্যাটারি লাইফ, এবং AMOLED LTPO ডিসপ্লে অফার করে। আগস্ট 20 থেকে ডিভাইসটির বিক্রি শুরু হবে।
  • Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন
    বুধবার অনুষ্ঠিত Google Pixel 11 লাইনআপের লঞ্চ ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল Pixel 11 Pro Fold। বুক-স্টাইলের ফোল্ডেবল ফোনটি 1,86,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছে। এটি 16 জিবি র‍্যাম, অত্যাধুনিক ট্রিপল ব্যাক ক্যামেরা, Tensor G6 প্রসেসর, হাইলাইট এলইডি নোটিফিকেশন, এবং একাধিক সফটওয়্যার ফিচার্স দিয়ে সজ্জিত। ফোনের প্রাইমারি ও কভার স্ক্রিনে দুইটি 10 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে Android 17 প্রি-ইনস্টলড আছে।

Pixel - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »