পুজোর আগে নতুন ট্যাবলেট কেনার কথা ভাবছেন? দেখে নিন Huawei MediaPad M5 lite

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 সেপ্টেম্বর 2019 11:48 IST
হাইলাইট
  • Huawei MediaPad M5 lite এর দাম 21,990 টাকা
  • শ্যাম্পেন গোল্ড রঙে পাওয়া যাবে
  • থাকছে স্টাইলাস সাপোর্ট

Huawei MediaPad M5 lite এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে

মঙ্গলবার ভারতে নতুন ট্যাবলেট লঞ্চ করল Huawei। নতুন Huawei MediaPad M5 lite এ থাকছে এম-পেন লাইট স্টাইলাস সাপোর্ট। নতুন এই Android ট্যাবলেটে 10.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে আর 7,500 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। দুর্দান্ত সাউন্ডের জন্য এই ট্যাবলেটের চার কোনায় চারটি Harman Kardon সার্টিফায়েড স্পিকার থাকছে। 29 সেপ্টেম্বর Flipkart থেকে বিক্রি শুরু হবে MediaPad M5 lite।

Huawei MediaPad M5 lite এর দাম

Huawei MediaPad M5 lite এর দাম 21,990 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ট্যাবলেট পাওয়া যাবে। 29 সেপ্টেম্বর Flipkart থেকে বিক্রি শুরু হবে এই ট্যাবলেট। শুধুমাত্র শ্যাম্পেন গোল্ড রঙে পাওয়া যাবে MediaPad M5 lite।

Huawei MediaPad M5 lite স্পেসিফিকেশন

Huawei MediaPad M5 lite এ Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। এর উপরে থাকবে কোম্পানির EMUI 8.0 স্কিন। MediaPad M5 lite এ থাকছে একটি 10.2 ইঞ্চি FHD IPS ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে থাকছে Kirin 659 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।

MediaPad M5 lite এর সামনে ও পিছনে একটি করে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। যদিও শুধুমাত্র পিছনের ক্যামেরায় অটোফোকাস থাকছে। ট্যাবলেটের ভিতরে থাকছে একটি 7,500 mAh ব্যাটারি। মাত্র 2.9 ঘন্টায় এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, LTE, Bluetooth v4.2 ইত্যাদি। Huawei MediaPad M5 lite এর ওজন 475 গ্রাম। এই ট্যাবলেটের চারটি স্পিকারে সারাউন্ড সাউন্ড এফেক্ট পাওয়া যাবে।

 
KEY SPECS
Display 10.10-inch
Processor Kirin 659
Front Camera 8-megapixel
Resolution 1920x1200 pixels
RAM 3GB
OS Android 8.0 Oreo
Storage 32GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 7500mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.