itel VistaTab 30 সস্তায় 11 ইঞ্চি ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, সাথে 1,999 টাকার উপহার ফ্রি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 ডিসেম্বর 2025 22:08 IST
হাইলাইট
  • itel VistaTab 30 ভারতে 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  • এই ট্যাবলেটে 4G কানেক্টিভিটি সাপোর্ট আছে
  • ট্যাবের সামনে FHD+ রেজোলিউশনের 11 ইঞ্চি ডিসপ্লে রয়েছে

itel VistaTab 30 features a 11-inch FHD+ display

Photo Credit: Itel

itel VistaTab 30 ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট-ফ্রেন্ডলি ট্যাবলেট যা বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির সঙ্গে দেশের বাজারে প্রবেশ করেছে। এই স্টাইলিশ ডিজাইনের ট্যাব 8 মিলিমিটার পুরু ও ওজন 550 গ্রাম। এতে 7,000mAh ব্যাটারি এবং FHD+ রেজোলিউশনের 11 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ট্যাবটি 4G কানেক্টিভিটির সঙ্গে এসেছে। itel VistaTab 30-এর অন্যান্য ফিচার্সের মধ্যে আছে ডুয়াল স্পিকার, অক্টা-কোর প্রসেসর, 12 জিবি পর্যন্ত র‍্যাম (ভার্চুয়াল র‍্যাম অর্ন্তভুক্ত), মাল্টি-স্ক্রিন কোলাবোরেশন, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ইত্যাদি। চলুন নতুন ট্যাবলেটের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

itel VistaTab 30 দাম

itel VistaTab 30 ভারতে 11,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 4 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম। ট্যাবটি দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে। ক্রেতারা ট্যাবের সঙ্গে 1,999 টাকা দামের লেদারব্যাক প্রটেক্টিভ কভার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। ডিভাইসটি স্পেস গ্রে ও স্কাই ব্লু রঙের বিকল্পে উপলব্ধ।

Advertisement

itel VistaTab 30 স্পেসিফিকেশন ও ফিচার্স

আইটেল ভিস্তাট্যাব 30-এর সামনে 11 ইঞ্চির বড় ডিসপ্লে আছে যা, ফুল-এইচডি+ রেজোলিউশন (1920 x 1,080 পিক্সেল), 450 নিট পিক ব্রাইটনেস, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। ট্যাবটিতে Unisoc T606 প্রসেসর ব্যবহার করা হয়েছে। র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত (4 জিবি ফিজিক্যাল + 8 জিবি ডাইনামিক) বৃদ্ধি করা যাবে।

এই নতুন ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh ব্যাটারি। এটি 10W চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে। ছবি ও ভিডিও তোলার জন্য ব্যাক প্যানেলে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কল করার জন্য সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসে Android 13 OS প্রি-ইনস্টল করা আছে।

আইটেল ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) অরিজিত তলাপাত্র বলেছেন, "আমরা সবসময় বাস্তবধর্মী উদ্ভাবনের মাধ্যমে ডিজিটাল বিভাজন কমানোর লক্ষ্যে অবিচল থেকেছি। VistaTab 30 তারই একটি জলজ্যান্ত উদাহরণ, যেখানে আমাদের পণ্যগুলো নতুন জেনারেশন, শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর, ও পরিবারের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।"

Advertisement

তিনি যোগ করেন, আইটেল-কে আমরা একটি ইকোসিস্টেম ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায়, যা তার বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পণ্যের পরিসরের মাধ্যমে তৃৃতীয়,  চতুর্থ, ও পঞ্চম শ্রেণীর (টিয়ার) শহরের গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে টেকসই ও নির্ভরযোগ্য সমাধান প্রদান করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.