ডুয়াল ফ্রন্ট ফেসিং স্পিকার সহ ভারতে নতুন ট্যাবলেট লঞ্চ করল Lenovo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুলাই 2019 16:58 IST
হাইলাইট
  • Lenovo Tab V7 ট্যাবলেটে রয়েছে 6.9 ইঞ্চি FHD+ ডিসপ্লে
  • ডিসপ্লের চারপাশে থাকছে চওড়া বেজেল
  • ট্যাবলেটের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 450 চিপসেট

Lenovo Tab V7 এর দাম শুরু হচ্ছে 12,990 টাকা থেকে

বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Lenovo Tab V7। এই ট্যাবলেটে রয়েছে একটি 6.9 ইঞ্চি FHD ডিসপ্লে, সেলুলার কানেক্টিভিটি আর 5,180 mAh ব্যাটারি। এক চার্জে এ ট্যাবলেটে 30 ঘন্টা টকটাইম পাওয়া যাবে। ট্যাবলেটের পিছনে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা আর রয়েছে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Lenovo Tab V7 এর দাম শুরু হচ্ছে 12,990 টাকা থেকে।

Lenovo Tab V7 এর দাম

3GB RAM + 32GB স্টোরেজে Lenovo Tab V7 এর দাম 12,990 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ট্যাবলেট কিনতে 14,990 টাকা খরচ হবে। Flipkart থেকে 1 অগাস্ট এই ট্যাবলেট বিক্রি শুরু হবে। এছাড়াও Amazon.in, Lenovo.com ও অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে Lenovo Tab V7।

Lenovo Tab V7 স্পেসিফিকেশন ও ফিচার্স

Lenovo Tab V7 এর চারপাশে থাকছে চওড়া বেজেল। Tab V7 এ রয়েছে একটি 6.9 ইঞ্চি FHD ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 450 চিপসেট, 4GB পর্যন্ত RAM  আর 64GB পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ট্যাবলেটের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য Tab V7 এর পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Lenovo। থাকছে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কম আলোতে ছবি তোলার জন্য থাকছে বিশেষ মোড। Lenovo Tab V7 এ থাকছে 4G সাপোর্ট।

Lenovo Tab V7 এর সামনে থাকছে স্টেরিও স্পিকার। এই ফ্রন্ট ফেসিং স্পিকারে থাকছে Dolby Audio সাপোর্ট। ট্যাবলেটের ভিতরে রয়েছে একটি 5,180 mAh ব্যাটারি। এক চার্জে টানা 10 ঘন্টা ভিডিও দেখা যাবে। Lenovo Tab V7 এর ওজন 195 গ্রাম।

 
KEY SPECS
Display 6.90-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5180mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2160 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.