8,200mAh ব্যাটারি সহ লঞ্চ হল LG G Pad 5 10.1

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 নভেম্বর 2019 11:49 IST
হাইলাইট
  • LG G Pad 5 10.1 ট্যাবলেটে 4GB RAM আর 32GB স্টোরেজ থাকছে
  • থাকছে একটি 10.1 ইঞ্চি FHD+ ডিসপ্লে
  • ট্যাবের ভিতরে থাকছে একটি 8,200 mAh ব্যাটারি

LG G Pad 5 10.1 ট্যাবলেটে 8,200 mAh ব্যাটারি থাকছে

নতুন ট্যাবলেট লঞ্চ করল LG। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে নতুন LG G Pad 5 10.1। নতুন এই ট্যাবলেটে থাকছে একটি Snapdragon 821 চিপসেট, 8 মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবলেটের সামনে থাকছে একটি 10.1 ইঞ্চি  ডিসপ্লে। মেটাল ফ্রেমের এই ডিভাইসের ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল। আপাতত দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে LG G Pad 5 10.1।

LG G Pad 5 10.1 এর দাম

ভারতীয় মূদ্রায় LG G Pad 5 10.1 এর দাম প্রায় 26,800 টাকা। সিলভার কালারে এই ট্যাবলেট লঞ্চ হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বাইরে কবে এই ডিভাইস লঞ্চ হবে জানা যায়নি।

Advertisement

LG G Pad 5 10.1 স্পেসিফিকেশন

LG G Pad 5 10.1 ট্যাবলেটে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। নতুন এই ট্যাবলেটে থাকছে একটি 10.1 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে থাকবে Snapdragon 821 চিপসেট, 4GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য LG G Pad 5 10.1 তে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবলেটের ভিতরে থাকছে একটি 8,200 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য LG G Pad 5 10.1 তে থাকছে Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও পোর্ট, GPS।

 
KEY SPECS
Display 10.10-inch
Processor Snapdragon 821
Front Camera 5-megapixel
Resolution 1920x1200 pixels
RAM 4GB
OS Android Pie
Storage 32GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 8200mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , LG
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  2. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  3. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  4. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  6. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  7. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  8. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  9. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  10. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.