লঞ্চ হয়েছে নতুন LG G Pad 5 10.1। নতুন এই ট্যাবলেটে থাকছে একটি Snapdragon 821 চিপসেট, 8 মেগাপিক্সেল ক্যামেরা।
LG G Pad 5 10.1 ট্যাবলেটে 8,200 mAh ব্যাটারি থাকছে
নতুন ট্যাবলেট লঞ্চ করল LG। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে নতুন LG G Pad 5 10.1। নতুন এই ট্যাবলেটে থাকছে একটি Snapdragon 821 চিপসেট, 8 মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবলেটের সামনে থাকছে একটি 10.1 ইঞ্চি ডিসপ্লে। মেটাল ফ্রেমের এই ডিভাইসের ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল। আপাতত দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে LG G Pad 5 10.1।
ভারতীয় মূদ্রায় LG G Pad 5 10.1 এর দাম প্রায় 26,800 টাকা। সিলভার কালারে এই ট্যাবলেট লঞ্চ হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বাইরে কবে এই ডিভাইস লঞ্চ হবে জানা যায়নি।
LG G Pad 5 10.1 ট্যাবলেটে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। নতুন এই ট্যাবলেটে থাকছে একটি 10.1 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে থাকবে Snapdragon 821 চিপসেট, 4GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য LG G Pad 5 10.1 তে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবলেটের ভিতরে থাকছে একটি 8,200 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য LG G Pad 5 10.1 তে থাকছে Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও পোর্ট, GPS।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Leaked Schematics Show Dual-Airflow Cooling Architecture; Launch Timeline Tipped