OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 জুলাই 2026 14:16 IST
হাইলাইট
  • OnePlus Pad Lite এবং Pad Go 2 ট্যাবলেটের দাম বেড়েছে
  • OnePlus জুনে মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ ফোনের দাম বাড়িয়েছিল
  • ফ্ল্যাশ মেমোরি চিপ ও বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে খরচ বাড়ছে

OnePlus hikes prices of the Pad Lite and Pad Go 2

Photo Credit: OnePlus

স্মার্টফোনের বাজারে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত। প্রতি মাসেই বিভিন্ন মডেলের দাম বাড়াচ্ছে নির্মাতারা। র‍্যাম, ফ্ল্যাশ মেমোরি চিপ এবং বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে মোবাইল ফোনের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সম্প্রতি OnePlus তাদের লেটেস্ট মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ ফোনের দাম বাড়ানোর ঘোষণা করেছিল। এবার সংস্থাটি ট্যাবলেটের মূল্য 2,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে। OnePlus Pad Lite এবং Pad Go 2 ট্যাব কিনতে অতিরিক্ত খরচ করতে হবে আমজনতাকে।

OnePlus ভারতে ট্যাবের দাম বাড়াল

সাংবাদিক Danish Khan সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে জানিয়েছেন, OnePlus Pad Lite এবং Pad Go 2 ট্যাবের দাম বেড়েছে। 1,000 টাকা মূল্যবৃদ্ধির পর OnePlus Pad Lite মডেলের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের নতুন দাম 19,999 টাকা হয়েছে, যা আগে 18,999 টাকা ছিল।

এখন OnePlus Pad Lite-এর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ কিনতে 22,999 টাকা খরচ হবে। পূর্বে ট্যাবের দাম ছিল 20,999 টাকা। অর্থাৎ, দাম 2,000 টাকা বেড়েছে। অন্য দিকে, OnePlus Pad Go 2 ট্যাবের তিনটি ভ্যারিয়েন্টের দাম 1,000 টাকা করে বাড়ানো হয়েছে।

OnePlus Pad Go 2 Wi-Fi (8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ) ভার্সনের নতুন দাম 29,999 টাকা, যা আগে 28,999 টাকা ছিল। এই ট্যাবের Wi-Fi মডেলের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 5G ভার্সন (8 জিবি + 256 জিবি) এখন 32,999 টাকা ও 35,999 টাকায় বিক্রি হবে।
 
প্রসঙ্গত, ওয়ানপ্লাস জুন মাসে তাদের বেশ কিছু ফোনের দাম 8,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে। সংস্থার ফ্ল্যাগশিপ OnePlus 15-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের নতুন দাম হয়েছে যথাক্রমে 85,999 টাকা এবং 93,999 টাকা। উল্লেখ্য, গত বছর নভেম্বর লঞ্চের পর এই ফোনের দাম দফায় দফায় মোট 14,000 টাকা বাড়ানো হয়েছে।

এছাড়াও, OnePlus Nord CE 6 Lite স্মার্টফোনের দাম 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ-সহ বেস মডেলের মূল্য 22,999 টাকা থেকে বেড়ে 25,999 টাকায় এসে দাঁড়িয়েছে। আর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 2,000 টাকা বেড়েছে। ফলে নতুন দাম হয়েছে যথাক্রমে 27,999 টাকা ও 30,999 টাকা।

 
KEY SPECS
Display 12.10-inch
Processor MediaTek Dimensity 7300-Ultra
Front Camera 8-megapixel
Resolution 1980x2800 pixels
RAM 8GB
OS Android 16
Storage 256GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 10050mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  3. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  4. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  5. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  6. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  7. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  8. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  9. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  10. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.