Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
Amazon Prime Day সেলে OnePlus 13 কেনা যাবে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দাম। 2024 সালে লঞ্চের সময় ফোনটির মূল্য ছিল 69,999 টাকা। OnePlus 15R বিক্রি হবে 48,999 টাকায়। ফোনটি সরাসরি 3,000 টাকা ছাড় এবং অতিরিক্ত 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়েছে। OnePlus Pad 4 মিলবে 55,999 টাকায়। এর সঙ্গে 5,499 টাকা দামের OnePlus Stylo Pro বিনামূল্যে পাওয়া যাবে। অডিও প্রোডাক্টের মধ্যে নতুন লঞ্চ করা OnePlus Nord Buds 4 বিক্রি হবে 3,099 টাকায়।