OnePlus Pad Go 2 ট্যাবের স্ক্রিনে থাকা যে কোনও ছবি, ভিডিও বা লেখার উপর গোল করে ট্যাপ বা হাইলাইট করলেই সংশ্লিষ্ট তথ্য গুগলে সার্চ করা যাবে। এর জন্য আলাদা অ্যাপ খোলার দরকার হবে না। আবার AI স্পিকার ফিচারের মাধ্যমে স্ক্রিনে বই, সংবাদ প্রতিবেদন, বা কাজের নথি — সমস্ত ধরনের লেখা জোরে জোরে শুনতে পারবেন৷