OnePlus Pad Lite ট্যাবে 9,340mAh ব্যাটারি রয়েছে। এটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Photo Credit: OnePlus
OnePlus Pad Lite অ্যারো ব্লু রঙে উপলব্ধ
OnePlus Pad Lite বুধবার ভারতে লঞ্চ হল। এই বাজেট ট্যাবটি সম্প্রতি গ্লোবাল মার্কেটে এসেছে। আর আজ এ দেশের বাজারে পা রাখল। এই নতুন ট্যাবলেটের প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই পাওয়ারফুল 9340mAh ব্যাটারির কথা উল্লেখ করতে হয়, যা 33W ফাস্ট চার্জিং সমর্থন করে। ট্যাবটি কোয়াড-স্পিকার ও হাই-রেজ অডিয়ো গোল্ড স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন অফার করে। ডিভাইসটির 11 ইঞ্চি আই-কেয়ার স্ক্রিনে 1 বিলিয়ন কালার ও 500 নিট ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। OnePlus Pad Lite ওয়াই-ফাই ও LTE (4G সিম) ভেরিয়েন্টে উপলব্ধ। Wi-Fi মডেলটির দাম অনেকটা কম রাখা হয়েছে।
OnePlus Pad Lite ট্যাবে MediaTek Helio G100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ (Wi-Fi) ও 8 জিবি র্যাম + 128 জিবি ইন্টারনাল স্টোরেজের (Wi-Fi + 4G LTE) সাথে যুক্ত। সামনে ও পিছনে উভয় দিকে 5 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা রয়েছে। ট্যাবটি Android 15-ভিত্তিক OxygenOS 15.0.1 কাস্টম অপারেটিং সিস্টেমে রান করে। সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার আছে।
ওয়ানপ্লাস প্যাড লাইটের সামনে 11 ইঞ্চি ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট 90 হার্টজ, ব্রাইটনেস 500 নিট, পিক্সেল ডেনসিটি 207 পিপিআই, এবং রেজোলিউশন FHD+ (1920x1200 পিক্সেল)। ট্যাবটি ফ্লিকার ফ্রি এবং লো ব্লু লাইট নির্গমনের জন্য TÜV Rheinland সার্টিফিকেশনের সাথে এসেছে। এছাড়া, ওয়ানপ্লাসের নতুন ট্যাবলেটে ব্লুটুথ 5.4, SBC, AAC, aptX, aptX HD এবং LDAC অডিও কোডেক সাপোর্ট আছে।
OnePlus Pad Lite ট্যাবের 6 জিবি র্যাম + 128 জিবি Wi-Fi ভেরিয়েন্ট কিনতে 15,999 টাকা খরচ হবে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের 4G LTE মডেলের দাম 17,999 টাকা রাখা হয়েছে। আবার কোম্পানির তরফে ক্রেতাদের 2000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও 1,000 টাকার বিশেষ লঞ্চ অফার দেওয়া হচ্ছে। এর ফলে, ট্যাবটির বেস মডেল 3,000 টাকা সস্তায় অর্থাৎ 12,999 টাকায় কেনার সুযোগ থাকছে। এটি অ্যারো ব্লু রঙে পাওয়া যাচ্ছে।
ওয়ানপ্লাস ইন্ডিয়া ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর, অ্যামাজন, ফ্লিপকার্ট, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, বাজাজ ইলেকট্রনিক্স সহ সহ ভারতের শীর্ষস্থানীয় অনলাইন ও অফলাইন স্টোরে পয়লা আগস্ট দুপুর থেকে সেল শুরু হবে।
প্রসঙ্গত, OnePlus একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ট্যাবলেটের উপর কাজ করছে বলে খবর সামনে এসেছে। ডিভাইসটি OnePlus 15T স্মার্টফোনের সাথে 2026 সালের প্রথমার্ধে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ট্যাবলেটটির প্রোটোটাইপ মডেল Snapdragon 8 Elite 2 (SM8850) চিপসেট দেওয়া হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch