Oppo Pad 6: 12.1 ইঞ্চি ডিসপ্লে, ছয়টি স্পিকার, ও 10,420mAh ব্যাটারির সঙ্গে নতুন ট্যাব আনল Oppo

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 মে 2026 21:31 IST
হাইলাইট
  • Oppo Pad 6 ট্যাবের সামনে 12. ইঞ্চির 144 হার্টজ ডিসপ্লে আছে
  • এটি MediaTek-এর লেটেস্ট Dimensity 9500s প্রসেসরে রান করে
  • ডিভাইসে ছয়টি স্পিকার ও ডুয়াল মাইক্রোফোন রয়েছে

Oppo Pad 6 is powered by the MediaTek Dimensity 9500s processor

Photo Credit: Oppo

Oppo Pad 6 ট্যাবলেট আজ Reno 16 এবং Reno 16 Pro স্মার্টফোনের সঙ্গে চীনে লঞ্চ হয়েছে। ওপ্পোর নতুন ট্যাব একঝাঁক ফিচার্সের সঙ্গে এসেছে। এটি Lenovo Legion Y900-এর পর লেটেস্ট MediaTek Dimensity 9500s প্রসেসর দ্বারা চালিত একমাত্র ট্যাবলেট, ফলে এতে ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স পাওয়া যাবে। Oppo Pad 6 মডেলে 10,420mAh ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি। ডিভাইসের অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে 12.1 ইঞ্চির বড় ডিসপ্লে, 5G কানেক্টিভিটি, ছয়টি স্পিকার, 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, Wi-Fi 7, ডুয়াল মাইক্রোফোন, 16 জিবি পর্যন্ত র‍্যাম, এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর।

Oppo Pad 6 স্পেসিফিকেশন ও দাম

ওপ্পো প্যাড 6 ট্যাবলেটের সামনে 12. ইঞ্চির IPC LCD ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 900 নিট পিক ব্রাইটনেস, 3K রেজোলিউশন (3,000 x 2,120 পিক্সেল), এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। এতে সফটওয়্যারের দিক থেকে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।

ওপ্পোর নতুন ট্যাবে ব্যবহৃত ডাইমেনসিটি 9500এস প্রসেসর নয়া রেনো 16 প্রো মডেলেও শক্তি প্রদান করে। চিপটি 16 জিবি LPDDR5X র‍্যাম ও UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত থাকছে। সংস্থা SD কার্ডের সাপোর্ট রাখেনি। ট্যাবের ব্যাক ও ফ্রন্টে যথাক্রমে 8 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। পিছনের ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

10,420 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকা সত্ত্বেও, Oppo Pad 6 মাত্র 5.99 মিমি পুরু এবং ওজন 579 গ্রাম। চীনে ট্যাবটির দাম 3,499 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় 49,000 টাকার সমান। এটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 3,899 ইউয়ান (প্রায় 54,700 টাকা) ও 4,299 ইউয়ান (প্রায় 60,300 টাকা)।

অন্য দিকে, Oppo Pad 6 Soft Light Edition-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য যথাক্রমে 3,799 ইউয়ান (প্রায় 53,200 টাকা) এবং 4,199 ইউয়ান (প্রায় 58,900 টাকা)। প্রসঙ্গত, Reno 16 ও Reno 16 Pro মডেলে 120Hz LTPO AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট, Dimensity প্রসেসর, 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad 6: 12.1 ইঞ্চি ডিসপ্লে, ছয়টি স্পিকার, ও 10,420mAh ব্যাটারির সঙ্গে নতুন ট্যাব আনল Oppo
  2. Oppo Reno 16 ও Reno 16 Pro বাজার কাঁপিয়ে দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 16GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  3. Motorola-এর নতুন 5G বাজেট ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা আছে
  4. Vivo Y600 Turbo দানবীয় ব্যাটারির সঙ্গে বাজারে এল, চার্জের চিন্তা এবার শেষ
  5. Oppo A6c ভারতে 15,000 টাকার নিচে লঞ্চ হবে, 7,000mAh ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইন থাকবে
  6. Motorola Edge 70 Pro+ ভারতে 4 জুন লঞ্চ হচ্ছে, দুর্দান্ত ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন থাকছে
  7. Google-এর ধামাকা অফার, Pixel 10 ফোনের দাম একলাফে 15,000 টাকা কমল
  8. লঞ্চের আগেই Xiaomi 17T স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস, ক্যামেরা ও প্রসেসরে থাকছে বড় চমক
  9. Redmi Turbo 5 ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, থাকবে বিশাল ব্যাটারি ও দমদার স্পিড
  10. Motorola Edge 70 Pro+ ফটোগ্রাফিতে বাজি ধরে ভারতে আসছে, থাকছে Sony ক্যামেরা ও 50x জুম ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.