Oppo Pad 6 শক্তিশালী 10,420mAh ব্যাটারির সঙ্গে এসেছে।
Photo Credit: Oppo
Oppo Pad 6 is powered by the MediaTek Dimensity 9500s processor
Oppo Pad 6 ট্যাবলেট আজ Reno 16 এবং Reno 16 Pro স্মার্টফোনের সঙ্গে চীনে লঞ্চ হয়েছে। ওপ্পোর নতুন ট্যাব একঝাঁক ফিচার্সের সঙ্গে এসেছে। এটি Lenovo Legion Y900-এর পর লেটেস্ট MediaTek Dimensity 9500s প্রসেসর দ্বারা চালিত একমাত্র ট্যাবলেট, ফলে এতে ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স পাওয়া যাবে। Oppo Pad 6 মডেলে 10,420mAh ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি। ডিভাইসের অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে 12.1 ইঞ্চির বড় ডিসপ্লে, 5G কানেক্টিভিটি, ছয়টি স্পিকার, 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, Wi-Fi 7, ডুয়াল মাইক্রোফোন, 16 জিবি পর্যন্ত র্যাম, এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর।
ওপ্পো প্যাড 6 ট্যাবলেটের সামনে 12. ইঞ্চির IPC LCD ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 900 নিট পিক ব্রাইটনেস, 3K রেজোলিউশন (3,000 x 2,120 পিক্সেল), এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। এতে সফটওয়্যারের দিক থেকে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।
ওপ্পোর নতুন ট্যাবে ব্যবহৃত ডাইমেনসিটি 9500এস প্রসেসর নয়া রেনো 16 প্রো মডেলেও শক্তি প্রদান করে। চিপটি 16 জিবি LPDDR5X র্যাম ও UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত থাকছে। সংস্থা SD কার্ডের সাপোর্ট রাখেনি। ট্যাবের ব্যাক ও ফ্রন্টে যথাক্রমে 8 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। পিছনের ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
10,420 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকা সত্ত্বেও, Oppo Pad 6 মাত্র 5.99 মিমি পুরু এবং ওজন 579 গ্রাম। চীনে ট্যাবটির দাম 3,499 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় 49,000 টাকার সমান। এটি 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 3,899 ইউয়ান (প্রায় 54,700 টাকা) ও 4,299 ইউয়ান (প্রায় 60,300 টাকা)।
অন্য দিকে, Oppo Pad 6 Soft Light Edition-এর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য যথাক্রমে 3,799 ইউয়ান (প্রায় 53,200 টাকা) এবং 4,199 ইউয়ান (প্রায় 58,900 টাকা)। প্রসঙ্গত, Reno 16 ও Reno 16 Pro মডেলে 120Hz LTPO AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট, Dimensity প্রসেসর, 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Itel Muzik 450L Feature Phone Launched in India With 2-in-1 Speaker: Price, Specifications