144Hz স্ক্রিন সহ Poco Pad X1 লঞ্চ হচ্ছে নভেম্বরে, ফিচার্স দেখলে চোখ আটকে যাবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 নভেম্বর 2025 19:47 IST
হাইলাইট
  • Poco Pad X1 নভেম্বরে Poco F8 সিরিজের সঙ্গে লঞ্চ হচ্ছে
  • ট্যাবটি 3.2K রেজোলিউশনের বিশাল ডিসপ্লের সঙ্গে আসবে
  • Poco Pad X1 এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে

Poco Pad X1 to Feature a 144Hz display

Photo Credit: Poco

Poco Pad X1 নভেম্বর 26 Poco F8 সিরিজের সঙ্গে গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে। শুক্রবার নতুন ট্যাবলেট আনার ঘোষণা করেছে শাওমির সাব-ব্র্যান্ডটি। স্লিম ডিজাইনও ও পাওয়ারফুল হার্ডওয়্যার ট্যাবটির মুখ্য আকর্ষণ হতে চলেছে। Poco Pad X1 এর বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে কোম্পানি। এটি 3.2K রেজোলিউশনের বিশাল ডিসপ্লের সঙ্গে আসবে। স্ক্রিনের চারপাশে সরু বেজেল থাকবে। ট্যাবটি Snapdragon 7 সিরিজের প্রসেসরে রান করবে। Poco F8 Pro ও Poco F8 Ultra একই তারিখে আত্মপ্রকাশ করছে। এই দুই স্মার্টফোনে Snapdragon 8 Elite সিরিজের ফ্ল্যাগশিপ চিপসেট থাকছে।

Poco Pad X1 নভেম্বর 26 লঞ্চ হচ্ছে

পোকো প্যাড এক্স1 ট্যাবকে কোম্পানি "পাওয়ারফুলি স্লিম" ট্যাগলাইনের মাধ্যমে প্রচার করছে। অর্থাৎ, এটি হালকা হলেও শক্তিশালী পারফরম্যান্স প্রদান করবে। ট্যাবটি Snapdragon 7+ Gen 3 প্রসেসরে রান করবে। এর সামনে 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে থাকবে। ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে।

Advertisement

Poco Pad X1 এর বর্গাকার ক্যামেরা মডিউলের বর্ডারে হলুদ রঙ আছে। ট্যাবলেটটি Dolby Atmos এবং Dolby Vision সাপোর্ট করবে বলে জানা গেছে। টিজারে ট্যাবটির পিছনে পোগো পিন আছে কী-বোর্ড সংযুক্ত করার কাজে ব্যবহার করা যাবে। ট্যাবের নিচে ডুয়াল স্পিকার গ্রিল রয়েছে। ডিভাইসটির অন্যান্য তথ্য শীঘ্রই প্রকাশ হবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, Poco F8 Ultra মডেলে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। অন্য দিকে, Poco F8 Pro ভ্যারিয়েন্ট Snapdragon 8 Elite প্রসেসরে চলবে। ফোনগুলি যথাক্রমে 6,500mAh এবং 6,210mAh ব্যাটারি দ্বারা চালিত হবে। চার্জিং স্পিড সম্পর্কে এখনও কিছু বলেনি পোকো।

Poco F8 Pro এবং Pro F8 Ultra যথাক্রমে Redmi K90 ও K90 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে চীনের বাইরে লঞ্চ হচ্ছে। রেডমির ফ্ল্যাগশিপ ফোনগুলি অক্টোবর মাসে চীনে রিলিজ হয়েছে। তবে গ্লোবাল ভার্সনে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। যেমন, K90 ও K90 Pro Max যথাক্রমে 7,100mAh এবং 7,560mAh ব্যাটারির সঙ্গে চাইনিজ মার্কেটে উপলব্ধ। এদের গ্লোবাল মডেলে ব্যাটারি ডাউনগ্রেড করা হয়েছে। ফোন দু'টির ডিজাইন অবশ্য বদলাচ্ছে না। Ultra মডেলটি বিশেষ ডেনিম ব্লু ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। 

Advertisement

Poco F8 সিরিজের উভয় স্মার্টফোনে Bose-টিউনড  স্পিকার থাকবে। স্পিকারটি এমনভাবে টিউন করা হয়েছে যাতে সর্বোচ্চ মানের শব্দ উৎপন্ন হয় ও অডিও আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিশ্ববিখ্যাত অডিও ব্র্যান্ডটির সঙ্গে এই জোট পোকোর কাছে বাড়তি অ্যাডভ্যান্টেজ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  2. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  3. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  4. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  5. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  6. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  7. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  8. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  9. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  10. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.