Xiaomi স্মার্টফোনের চেয়েও পাতলা ট্যাব লঞ্চ করল, 9200mAh ব্যাটারি, 11.2 ইঞ্চি ডিসপ্লে, চারটি স্পিকার রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 ফেব্রুয়ারি 2026 22:14 IST
হাইলাইট
  • Xiaomi Pad 8 মাত্র 5.8 মিমি পাতলা
  • ট্যাবে 9,200mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
  • এটি Dolby Atmos এবং কোয়াড স্পিকার সেটআপের সাথে এসেছে

Xiaomi Pad 8 packs a 9,200mAh battery with 45W fast charging support

Photo Credit: Xiaomi

Xiaomi Pad 8 আজ Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra-এর সাথে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। ট্যাবটি 2025 সালের সেপ্টেম্বরে চীনে আত্মপ্রকাশ করেছিল। এটি শাওমির ইতিহাসে সবচেয়ে পাতলা এবং পাওয়ারফুল ট্যাবলেট। নতুন ট্যাব মাত্র 5.8 মিলিমিটার স্লিম। অর্থাৎ এটি একটি সাধারণ স্মার্টফোনের থেকেও পাতলা। ওজন 500 গ্রামের কম। ডিভাইসটি শাওমি ফোকাস পেন প্রো এবং শাওমি ফোকাস কিবোর্ডের সাথে কাজ করবে। Xiaomi Pad 8 ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 চিপসেট, 11.2 ইঞ্চি ডিসপ্লে, 9,200mAh ব্যাটারি, Dolby Atmos অডিও, এবং কোয়াড স্পিকার সেটআপের মতো ফিচার্ অফার করে।

Xiaomi Pad 8 স্পেসিফিকেশন 

শাওমি প্যাড 8 মডেলের সামনে 11.2 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 3.2K রেজোলিউশন (2,136 x 3,200 পিক্সেল), HDR10+, ডলবি ভিশন, ও সর্বাধিক 800 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। এটি চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত স্ন্যাপড্রাগন 8এস জেন 4 অক্টা-কোর চিপসেট দ্বারা পরিচালিত। এতে 3.2 গিগাহার্টজ পিক ক্লকস্পিডের Cortex-X4 প্রাইম কোর রয়েছে। 

সংস্থার দাবি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে। ছবি ও ভিডিয়ো তোলার জন্য, Xiaomi Pad 8-এর পিছনে 13 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা আছে। ভিডিও কল ও সেলফি তোলার জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। দুর্দান্ত সাউন্ডের জন্য Dolby Atmos-এর সাথে কোয়াড স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। 

9,200mAh ব্যাটারি শাওমির নতুন ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। এর সাথে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এছাড়াও, ট্যাবটিতে 5G কানেক্টিভিটি, Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, TUV Rheinland-এর লো ব্লু লাইট সার্টিফিকেশন, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Xiaomi Pad 8 দাম

Xiaomi Pad 8-এর 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম গ্লোবাল মার্কেটে 449,99 ইউরো (প্রায় 1,61,300 টাকা) রাখা হয়েছে। এটি ব্ল্যাক, স্টারলাইট গ্রীন, ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ। ট্যাবটি ভারতে মার্চ 11 লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra মার্চের 11 তারিখেই ভারতে আসছে। উভয় ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, Leica ইমেজিং সিস্টেম, ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলের পিছনের প্রতিটি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। আর Ultra ভ্যারিয়েন্টে জোড়া 50MP ক্যামেরার সাথে একটি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা বর্তমান।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant display
  • Sleek design
  • Stable performance
  • Impressive battery life
  • Good sound output with quad speakers
  • Bad
  • Cameras are subpar
  • No fingerprint sensor
  • Still needs some app-level optimisations
 
KEY SPECS
Display 11.20-inch
RAM 8GB
OS Android
Storage 128GB
Rear Camera 13-megapixel + 8-megapixel
Battery Capacity 9200mAh
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  2. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  3. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  4. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  5. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  6. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  7. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  8. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  9. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  10. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.