Xiaomi Pad 8: ভারতের সবচেয়ে পাতলা ট্যাব লঞ্চ হল, 9200mAh ব্যাটারি ও চারটি স্পিকার আছে
সংস্থা দাবি করছে, Xiaomi Pad 8 দেশের সবচেয়ে স্লিম ট্যাবলেট। এটি মাত্র 5.8 মিলিমিটার পুরু। ডিভাইসটি 144Hz ন্যানো টেক্সচার ডিসপ্লে, ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসর, 9,200mAh ব্যাটারি, Dolby Vision, Dolby Atmos অডিও, কোয়াড স্পিকার সেটআপ, PC স্তরের প্রোডাক্টিভিটি, এবং 12 জিবি পর্যন্ত র্যামের সাথে এসেছে। সংস্থা ছয় বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে।