দিনে 2GB ডেটা, সাথে 4 লক্ষ টাকার জীবন বিমা: নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির Airtel

নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Airtel। 599 টাকার নতুন প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা।

দিনে 2GB ডেটা, সাথে 4 লক্ষ টাকার জীবন বিমা: নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির Airtel

599 টাকা প্রিপেড প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে

হাইলাইট
  • 599 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন
  • নতুন প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে
  • সাথে থাকছে জীবন বিমা
বিজ্ঞাপন

Bharti AXA Life Insurance এর সাথে হাত মিলিয়ে নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Airtel। 599 টাকার নতুন প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের গ্রাহকদের 4 লক্ষ টাকার জীবন বিমা দিচ্ছে সুনীল মিত্তলের কোম্পানি।

599 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। আপাতত তামিলনাডু সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যেই দেশের অন্যান্য সার্কেলে এই প্ল্যান নিয়ে আসবে Airtel।

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Samsung Galaxy A70s ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন

18 থেকে 54 বছরের গ্রাহকরা Airtel 599 টাকা প্রিপেড প্ল্যানের সাথে জীবন বিমার সুবিধা পাবেন। এই বিমা শুরুর জন্য কোন কাগজ বা শারীরিক পরীক্ষার প্রয়োজন হবে না। চাইলে গ্রাহকের বাড়িতে এই বিমার কাগজ পৌঁছে দেবে Airtel।

মুহূর্তে চার্জ হবে Redmi 8A ফোনের ব্যাটারি, জানিয়ে দিল Xiaomi

নতুন এইন প্ল্যান লঞ্চ করে গ্রামীন ভারতে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে যেতে চাইছে Airtel। গোটা দেশে 4 শতাংশের কম মানুষের জীবন বিমা রয়েছে। যদিও দেশের 90 শতাংশের বেশি মানুষ মোবাইউল ফোন ব্যবহার করেন। এক সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছে 2022 সালের শেষে দেশের 83 কোটি মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যাবে।

Amazon Great Indian Festival Sale: সস্তা হচ্ছে এই জনপ্রিয় স্মার্টফোনগুলি

সম্প্রতি ভারতের স্ট্রিমিং দুনিয়ার দুখল নিতে Airtel  Xstream Box আর  Xstream Stick লঞ্চ করেছে গুরুগ্রামের কোম্পানিটি। Airtel TV এর নাম বদলে সামনে এসেছে Airtel Xstream। এছাড়াও Airtel Xstream অ্যাপের উইজার ইন্টারফেস ঢেলে সাজানো হয়েছে। Jio Fiber লঞ্চের কয়েক দিন আগেই এই পরিষেবা নিয়ে এসেছিল Airtel।

2,000 টাকা পর্যন্ত সস্তা হল এই দুই Oppo স্মার্টফোন

Airtel Xstream Box একটি 4K হাইব্রিড বস। ভারতে এই বক্সের দাম 3,999 টাকা। তবে Airtel Digital TV  গ্রাহকরা 2,249 টাকা দামে এই বক্স কিনতে পারবেন। Airtel Xstream Box এ Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। Google Play Store থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে। থাকছে Wifi কানেক্টিভিটি আর বিল্ট ইন Chromecast সাপোর্ট। সাথছে একটি ইউনিভার্সাল রিমোট। সেখানে Google Assistant সাপোর্টঁ থাকছে। সাথে থাকছে হাই এন্ড গেমিং।

নতুন ভেরিয়েন্টে আসছে আরও শক্তিশালী Redmi Note 8

টিভি বক্সের সাথে একটি নতুন স্ট্রিমিং স্টিক নিয়ে এসেছে Airtel। তবে এই স্টিকে কোন টিভি চ্যানেল দেখা যাবে না। এই স্টিক ব্যবহার করে শুধুমাত্র ডিজিটাল কনটেন্ট বস্ট্রিম করা যাবে। এই স্ট্রিমিং স্টিকে থাকছে  Google Play Store। সেখানে Netlix, Amazon Prime Video, YouTube সহ সব জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপ সাপোর্ট করবে। Airtel Xstream Stick এ চলবে Anroid 8.0 Oreo অপারেটিং সিস্টেম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »