Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে

Airtel তাদের 200 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে বিনামূল্যে YouTube Premium অন্তর্ভুক্ত করেছে।

Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে

Photo Credit: Unsplash/Zulfugar Karimov

Airtel is offering a free YouTube Premium subscription with Rs 200 recharge plan

হাইলাইট
  • Airtel-এর 200 টাকার রিচার্জ প্ল্যানে YouTube Premium ফ্রি
  • ভিডিও বা শর্টস দেখার সময় আর বিজ্ঞাপন বিরক্ত করবে না
  • প্ল্যানে 30 জিবি ডেটা, Prime Video, Apple Music সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত
বিজ্ঞাপন

Airtel ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। এবার থেকে বিজ্ঞাপন ছাড়াই দেখতে পাবেন YouTube। টেলিকম সংস্থাটি ইউটিউবের সঙ্গে হাত মিলিয়ে ফ্রি-তে YouTube Premium সাবস্ক্রিপশনও ব্যবহার করার সুবিধা দিচ্ছে। এয়ারটেলের 200 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বারবার অ্যাডের বিরক্তি ছাড়াই ভিডিও দেখতে পাবে গ্রাহকরা। YouTube Premium-এর পাশাপাশি Airtel-এর 200 রিচার্জ প্ল্যানে Amazon Prime Video, ZEE5, এবং JioHotstar--সহ একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের মেয়াদ হল 28 দিন। এটি 30 জিবি ডেটার সঙ্গে এসেছে।

Airtel-এর 200 রিচার্জ প্ল্যানে YouTube Premium ফ্রি

এয়ারটেলের 200 টাকার প্ল্যানের সঙ্গে পাওয়া ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করলে ভিডিও বা শর্টস দেখার সময় বিজ্ঞাপন আসবে না। এটি ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকেরও সুবিধা দেয়। স্ক্রিন বন্ধ রাখলে বা অন্য কোনও অ্যাপ ব্যবহার করার সময়েও ভিডিও বা অডিও চলতে থাকবে। ইউটিউব প্রিমিয়ামের মেয়াদ রিচার্জ প্ল্যানের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ, এটি 28 দিন চালু থাকবে।

ফ্রি YouTube Premium কীভাবে ক্লেইম করবেন

1. প্রথমে 200 টাকার রিচার্জ করুন।
2. Airtel অ্যাপ খুলে 'রিওয়ার্ডস ও ওটিটি' বিভাগে যান।
3. সেখানে YouTube Premium বেছে নিয়ে স্ক্রিনে দেখানো নির্দেশ অনুসরণ করে সাবস্ক্রিপশন চালু করুন।

এয়ারটেলের 200 টাকার প্ল্যানটি বক্স অফিস প্যাক নামে পরিচিত। এই প্ল্যানে Amazon Prime Video মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। গ্রাহকরা 28 দিন একটি মোবাইল ডিভাইসে স্ট্যান্ডার্ড ডেফিনিশন বা এসডি (SD) কোয়ালিটিতে বিজ্ঞাপন-সহ সিনেমা, ওয়েব সিরিজ, এবং অন্যান্য কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। প্ল্যানটির সঙ্গে বিনামূল্যে 6 মাসের Apple Music পরিষেবাও মিলবে।

Airtel তাদের এই প্ল্যানে 28 দিনের ZEE5 সাবস্ক্রিপশনও দিচ্ছে। ফলে লেটেস্ট সিনেমা, ওয়েব সিরিজ, ও অন্যান্য প্রিমিয়াম কনটেন্ট অতিরিক্ত খরচ ছাড়াই দেখা যাবে। এছাড়াও, Airtel Xtreme Play Premium-এর মাধ্যমে 18টির বেশি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস মিলবে। যার মধ্যে রয়েছে Sony LIV, Lionsgate Play, Aha, Sun NXT, ও Chaupal।

মনে রাখবেন, এয়ারটেলের 200 টাকার প্ল্যান ব্যবহার করতে হলে আগে থেকেই নম্বরে একটি আলাদা বেস প্ল্যানে থাকতে হবে। এটি শুধু ওটিটি সাবস্ক্রিপশন এবং ডেটা অফার করে৷ এতে ভয়েস কল করা বা SMS পাঠানোর সুবিধা মিলবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  3. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  4. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  5. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  6. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  7. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  8. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  9. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  10. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »