Airtel পোস্টপেইডে বছরে একবার প্রতিটি সিমের জন্য ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং চালু করেছে।
Photo Credit: Airtel
Airtel postpaid users will get one free international roaming every year
পুজোর ছুটিতে বিদেশ ভ্রমণে যাচ্ছেন? আপনি যদি Airtel সিম ব্যবহার করেন, তাহলে সুখবর রয়েছে। টেলিকম সংস্থাটি তাদের সমস্ত পোস্টপেইড গ্রাহকদের জন্য বিনামূল্যে ইন্টারন্যাশনাল রোমিং পরিষেবা চালু করবে বলে জানিয়েছে। ভিনদেশে ট্রিপ মানেই একগাদা খরচের বোঝা। বিদেশে গিয়ে কল, এসএমএস, এবং ইন্টারনেট ব্যবহারের জন্য আলাদা আর্ন্তজাতিক রোমিং প্ল্যান কিনতে হয়। তাই অতিরিক্ত খরচের বোঝা কমাতে ইন্টারন্যাশনাল রোমিং ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেল। পোস্টপেইড ব্যবহারকারীরা বছরে একবার একটি ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য এই সুবিধা পাবেন। Airtel Postpaid ফ্যামিলি প্ল্যানের প্রতিটি সদস্যরাও প্রতি বছর একবার বিনামূল্যে ইন্টারন্যাশনাল রোমিং উপভোগ করতে পারবে।
এয়ারটেল জানিয়েছে, নতুন পোস্টপেইড প্ল্যানের সঙ্গে বছরে একবার প্রতিটি সিমের জন্য ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং অফার আগামীকাল (অক্টোবর 8) থেকে চালু হবে। এই সুবিধা ইন্ডিভিজ্যুয়াল ও ফ্যামিলি পোস্টপেইড, দুই ধরনের প্ল্যানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফ্যামিলি প্ল্যানের ক্ষেত্রে পরিবারের প্রতিটি সদস্য নিজেদের প্রয়োজন অনুসারে আলাদাভাবে কমপ্লিমেন্টারি রোমিংয়ের সুবিধা ব্যবহার করতে পারবে।
কমপ্লিমেন্টারি রোমিং প্যাকের সঙ্গে 5 জিবি মোবাইল ডেটা, 60 মিনিট ভয়েস কলিং, 25টি আউটগোয়িং এসএমএস, ও বিনামূল্যে ইনকামিং এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এগুলি পাঁচ দিনের জন্য ভ্যালিড থাকবে। ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং প্যাক স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুসারে প্যাক সক্রিয় করতে পারবে।
একটি সিমের জন্য এয়ারটেলের নতুন পোস্টপেইড প্ল্যানের দাম 499 টাকা থেকে শুরু হচ্ছে। 749 টাকার প্ল্যানে দুটি সিম কানেকশন পাওয়া যাবে। 1,049 টাকা এবং 1,249 টাকার প্ল্যান যথাক্রমে তিনটি ও চারটি সিম সংযোগের জন্য এনেছে কোম্পানি।
অন্য দিকে, Airtel-এর 1,449 টাকা এবং 1,799 টাকার ফ্যামিলি প্ল্যান যথাক্রমে চারটি ও পাঁচটি সিমের সংযোগ অফার করে। প্রতিটি প্যানে মাথাপিছু একজনের জন্য বছরে একবার বিনামূল্যে ইন্টারন্যাশনাল রোমিং প্যাক রাখা হয়েছে। এয়ারটেলের ছয়টি প্ল্যানে আনলিমিটেড ডেটা ও ভয়েস কলিং অন্তর্ভুক্ত। তবে প্রতিটি প্ল্যানের সঙ্গে উপলব্ধ সাবস্ক্রিপশনের তালিকা এক নয়।
এয়ারটেলের সবচেয়ে কম দামের 499 প্ল্যানে Xstrem Play Premium ও Google One সাবস্ক্রিপশন পাওয়া যাবে। অন্য দিকে, বেশি দামের ফ্যামিলি প্ল্যানগুলোতে Amazon Prime এবং JioHotstar থেকে শুরু করে Netflix, Apple Music, ও iCloud+ পরিষেবা মিলবে।
পুরনো পোস্টপেইড ও প্রিপেইড ব্যবহারকারীরা নতুন প্ল্যানগুলোতে আপগ্রেড করতে পারবে। এর জন্য Airtel অ্যাপ ব্যবহার করতে হবে অথবা নিকটবর্তী Airtel স্টোরে গিয়ে নতুন প্ল্যান নিতে হবে। উল্লেখ্য, প্রিপেইড রিচার্জ প্ল্যানের সঙ্গে এখন ডুয়োলিঙ্গোর এক বছর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন দিচ্ছে এয়ারটেল। এই অ্যাপ খেলার ছলে বিভিন্ন ভাষা শিখতে সহায়তা করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Lenovo ThinkBook 14x Launched in India With Intel Core Ultra Series 2 Processors: Price, Specifications