200 টাকার নিচে দু'টি রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, চাপ বাড়ল গ্রাহকদের

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 ডিসেম্বর 2025 13:17 IST
হাইলাইট
  • Airtel বন্ধ করেছে 121 টাকা ও 181 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান
  • এই প্ল্যানের সঙ্গে Airtel Xtreme Play Premium সাবস্ক্রিপশন ফ্রি ছিল
  • Airtel-এর এখন সবচেয়ে সস্তা ডেটা প্ল্যান হল 100 টাকা

Airtel discontinues two prepaid recharge packs

Photo Credit: Reuters

Airtel গ্রাহকদের জন্য খারাপ খবর শোনাল৷ 200 টাকার নিচে দুইটি প্রিপেইড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে তারা। 121 টাকা এবং 181 টাকা দামের ডেটা প্যাক আর রিচার্জ করা যাবে না। এই প্ল্যানগুলির ভ্যালিডিটি ছিল 30 দিনের এবং হাই-স্পিড ইন্টারনেট অফার করতো। প্ল্যানের সঙ্গে Airtel Xtreme Play Premium সাবস্ক্রিপশন বিনামূল্যে পেতেন গ্রাহকরা। এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা Netflix, JioHotstar SonyLIV-সহ 25টিও বেশি OTT প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার সুযোগ পেতেন। কিন্তু এখন সে সব বন্ধ। আনলিমিটেড কলের পরিবর্তে যদি শুধুমাত্র ডেটার প্রয়োজন হয়, তাহলে অন্য কোনও প্রিপেইড রিচার্জ প্ল্যান বেছে নিতে হবে।

Airtel দু'টি ডেটা প্ল্যান বন্ধ করল

এয়ারটেল তাদের ওয়েবসাইট ও অ্যাপ আপডেট করেছে, যেখানে দেশের বিভিন্ন সার্কেলে সমস্ত প্রিপেইড রিচার্জ প্ল্যানের নতুন দাম এবং সুবিধাগুলি বিস্তারিত আকারে দেওয়া আছে। টেলিকম সংক্রান্ত খবর প্রকাশের জন্য পরিচিত একটি ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে, সংস্থাটি 121 টাকা এবং 181 টাকার ডেটা প্যাক দু'টি রিচার্জ অপশন থেকে সরিয়ে ফেলেছে। এই বন্ধ হওয়া প্ল্যানে শুধুমাত্র 30 দিনের জন্য অতিরিক্ত ডেটা পাওয়া যেত। গ্যাজেটস 360 নিজেও যাচাই করে দেখেছে, এই প্ল্যানগুলো সত্যিই আর উপলব্ধ নেই।

Advertisement

এয়ারটেলের 121 টাকার প্যাকটি মোট 8 জিবি ডেটা ব্যবহারের সুবিধা দিত, যার মধ্যে বেস ডেটা 6 জিবি ছিল। আর বাকি 2 জিবি ডেটা পাওয়া যেত একটাই শর্তে, যদি গ্রাহক এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে রিচার্জ করেন। অন্য দিকে, 181 টাকার প্ল্যানটি OTT পরিষেবার সঙ্গে বান্ডেল করা ছিল। 30 দিনের জন্য 15 জিবি উচ্চগতির ডেটার পাশাপাশি, 30 দিনের জন্য এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপলব্ধ ছিল।

Airtel আর কী কী বিকল্প প্ল্যান অফার করছে?

বর্তমানে এয়ারটেলের ঝুলিতে 30 দিন মেয়াদের চারটি প্রিপেইড ডেটা প্ল্যান রয়েছে। যেগুলি হল, 100 টাকা, 161 টাকা, 195 টাকা, ও 361 টাকা। 161 টাকার প্ল্যানে এক মাসের জন্য 12 জিবি ডেটা ব্যবহার করা যাবে। 195  টাকার প্ল্যানটি "বেস্ট ক্রিকেট প্যাক" হিসেবেও পরিচিত। কারণ এটি এক মাসের জন্য জিওহটস্টার মোবাইল অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন প্রদান করে।

30 দিন ভ্যালিডিটির শেষ 361 টাকার প্ল্যানে 50 জিবি ডেটা পাওয়া যায়। এয়ারটেল জানিয়েছে, কোটা শেষ হয়ে গেলে প্রতি এমবি পিছু 50 পয়সা চার্জ করা হবে। প্রসঙ্গত, সংস্থাটি অক্টোবরে 1.2 মিলিয়ন নতুন ওয়্যারলেস গ্রাহক পেয়েছে। ফলে তাদের গ্রাহক সংখ্যা 393.7 মিলিয়নে পৌঁছেছে। 484.7 মিলিয়ন সাবস্ক্রাইবার-সহ শীর্ষস্থানে রয়েছে জিও।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.