এবার পোস্টপেডে ধামাকা প্ল্যান নিয়ে এল Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুন 2019 17:22 IST
হাইলাইট
  • 349 টাকা ও 399 টাকার দুটি নতুন পোস্টপেড প্ল্যান নিয়ে এল Airtel
  • পাঁচটি সার্কেলের গ্রাহকরা 349 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন
  • দুটি প্ল্যানেই থাকছে আনলিমিটেড কলিং

দুটি নতুন পোস্টপেড প্ল্যান নিয়ে এসেছে Airtel

349 টাকা ও 399 টাকার দুটি নতুন পোস্টপেড প্ল্যান নিয়ে এল Airtel। অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, দিল্লি, কর্ণাটক ও তামিলনাডুর গ্রাহকরা 349 টাকার প্ল্যান ব্যবহার করতে পারবেন। দেশের অন্য সব সার্কেলের গ্রাহকদের জন্য থাকছে 399 টাকা প্ল্যান।  এই প্ল্যানে আনলিমিটেড কল, প্রতিদিন 100 টি SMS এর সাথেই থাকছে নির্দিষ্ট পরিমান ডেটা ব্যবহারের সুবিধা।

Airtel ওয়েবসাইটে জানানো হয়েছে 349 টাকা প্ল্যানে 5GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল, দিনে 100 টি SMS। এই প্ল্যানের সাথে থাকছে ডেটা রোলওভারের সুবিধা। অর্থাৎ কোন মাসে সম্পূর্ণ ডেটা ব্যবহার না করলে তা পরের মাসে অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এর সাথেই থাকছে ZEE5 আর Airtel TV Premium সাবস্ক্রিপশন।

Advertisement

349 টাকা আর 399 টাকার পোস্টপেড প্ল্যান নিয়ে এসেছে Airtel

399 টাকা প্ল্যানের সাথেও থাকছে আনলিমিটেড কল, আর দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। তবে এই প্ল্যানের সাথে থাকছে 40GB ডেটা। এই প্ল্যানের সাথেও থাকছে ZEE5 আর Airtel TV Premium সাবস্ক্রিপশন। 399 টাকা প্ল্যানের গ্রাহকরা হ্যান্ডসেট প্রোটেকশান ব্যবহার করতে পারবেন।

Advertisement

তবে এই দুটি প্ল্যান নির্দিষ্ট কিছু সার্কেলের গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, দিল্লি, কর্ণাটক ও তামিলনাডুর গ্রাহকরা 349 টাকার প্ল্যান ব্যবহার করতে পারবেন। দেশের অন্য সব সার্কেলের গ্রাহকদের জন্য থাকছে 399 টাকা প্ল্যান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.