Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে

Airtel তাদের 3,999 প্ল্যানে 150 জিবি বোনাস ডেটার সুবিধা সীমিত সময়ের জন্য অফার করছে।

Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে

Photo Credit: Airtel

Airtel has added extra data to its annual recharge plan

হাইলাইট
  • Airtel তাদের গ্রাহকদের 150 জিবি ফ্রি ডেটা দিচ্ছে
  • অতিরিক্ত ডেটার সুবিধা 3,999 টাকার বার্ষিক প্ল্যানে পাওয়া যাচ্ছে
  • বোনাস ডেটার বৈধতা পুরো এক বছর থাকবে
বিজ্ঞাপন

ভারতের অন্যতম শীর্ষ টেলিকম সংস্থা Airtel তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য অতিরিক্ত ডেটা দেওয়ার কথা জানিয়েছে। তবে সমস্ত রিচার্জ প্ল্যানে নয়। 365 দিনের মেয়াদের 3,999 টাকার বার্ষিক প্ল্যানে এককালীন 150 জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে তারা। প্ল্যানটিতে অর্ন্তভুক্ত দৈনিক ডেটার পাশাপাশি এই বোনাস ডেটা ব্যবহার করা যাবে। এর বৈধতা পুরো এক বছর থাকবে। 3,999 টাকা দামের প্ল্যানে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ উচ্চগতির ডেটা এবং 5G নেটওয়ার্ক এলাকায় আনলিমিটেড 5G ব্যবহার করার সুবিধা আছে।

Airtel দিচ্ছে 150 জিবি ফ্রি ডেটা

টেলিকমটকের রিপোর্ট থেকে জানা গিয়েছে, এয়ারটেল 3,999 প্ল্যানে 150 জিবি বোনাস ডেটার সুবিধা সীমিত সময়ের জন্য অফার করছে। তাই বার্ষিক রিচার্জের কথা ভাবলে অফারটি আপনার নম্বরে পাওয়া যাচ্ছে কিনা, তা একবার দেখে নেওয়া ভাল। এই প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটাও মিলবে। ফলে এক বছরে 912 জিবির বেশি ডেটা পাওয়া যাবে।

গ্রাহকরা আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল ছাড়াও, প্রতিদিন 100টি SMS করতে পারবেন। দৈনিক SMS-এর লিমিট শেষ হয়ে গেলে অতিরিক্ত প্রতিটি লোকাল মেসেজের জন্য 1 টাকা খরচ করতে হবে। এই রিচার্জ প্ল্যানে আরও কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

রিচার্জ প্ল্যানের সঙ্গে Airtel গ্রাহকরা 12 মাসের Adobe Premium সাবস্ক্রিপশনও পাবে, যার মূল্য প্রায় 4,000 টাকা। এতে এয়ারটেল সেফ পরিষেবা থাকছে, যা স্প্যাম কল এলার্ট, ফ্রড লিঙ্ক ব্লক করা, এবং OTP-এর মাধ্যমে হওয়া ব্যাঙ্ক প্রতারণা থেকে রক্ষা করবে। Hellotunes বিনামূল্যে ব্যবহার করতে পারবে গ্রাহকরা। এটি প্রতি 30 দিনে একবার কলারটিউন পরিবর্তনের সুবিধা দেয়।

3,999 টাকার এই প্ল্যানে এয়ারটেলের যোগ্য গ্রাহকরা 5G নেটওয়ার্ক এলাকায় থাকলে আনমিলিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবে। তবে এয়ারটেলের কমার্শিয়াল ইউজেস পলিসি অনুসারে, আনলিমিটেড 5G-তে 30 দিনের মধ্যে বা রিচার্জ সাইকেলে 300 জিবি পর্যন্ত 5G ডেটা হিসাব হবে।

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বের অন্যতম জনপ্রিয় ভাষা শেখার প্ল্যাটফর্ম ডুওলিঙ্গোর সঙ্গে হাত মিলিয়েছে এয়ারটেল। সংস্থা জানিয়েছে, তাদের 37 কোটির বেশি গ্রাহক কোনও অতিরিক্ত খরচ ছাড়াই 12 মাসের জন্য Super Duolingo সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবে। ডুয়োলিঙ্গো অ্যাপ খেলার ছলে সহজ উপায়ে বিভিন্ন ধরনের ভাষা শিখতে সহায়তা করে। 

5 থেকে 10 মিনিটের ছোট ছোট পাঠে ভাষা রপ্ত করে নেওয়া যায়। এয়ারটেলের সিম, ব্রডব্যান্ড, ও ডিটিএইচ, তিন ধরনের গ্রাহকরাই সুপার ডুয়োলিঙ্গোর এক বছর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাবে। Android ও iOS-এ উপলব্ধ Airtel Thanks অ্যাপ থেকেই সরাসরি অফারটি ক্লেইম করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »