ভারতে অনলাইন বিক্রি শুরু করছে Apple, সামনের মাস থেকেই শুরু বিপণন

এবার অনলাইনে মি‌লবে অ্যাপলের (Apple Inc) ডিভাইস। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এক ব্যক্তি একথা জানিয়েছেন

ভারতে অনলাইন বিক্রি শুরু করছে Apple, সামনের মাস থেকেই শুরু বিপণন
বিজ্ঞাপন

এবার অনলাইনে মি‌লবে অ্যাপলের (Apple Inc) ডিভাইস। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এক ব্যক্তি একথা জানিয়েছেন। বুধবার ভারতের তরফে নিয়ম শিথিল করা হয়েছে। এর ফলে অ্যাপলের (Apple) মতো সংস্থাকে ৩০ শতাংশ নির্মাণ দেশেই করতে হবে। বাকিটা আমদানি করতে পারবে তারা। এই নিয়মের ফলে ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলিকে সমস্যায় পড়তে হয়েছে। কেননা বেশির ভাগ সংস্থাই চিন থেকে ডিভাইস ও যন্ত্রাংশ আমদানি করে। সরকার তথাকথিত সিঙ্গল ব্র্যান্ড রিটেইলারদের অফলাইন বিক্রির পাশাপাশি অনলাইন স্টোর খোলারও অনুমতি দিচ্ছে। বাণিজ্য নিয়ে চিন ও আমেরিকার মধ্যে তৈরি হওয়া মতবিরোধের পরিপ্রেক্ষিতে ভারতের নতুন বিনিয়োগ নিয়ম অ্যাপলকে নতুন করে সুযোগ করে দিচ্ছে।

অ্যাপল এই সুযোগের মাধ্যমে ভারতে বাণিজ্য আরও মজবুত করতে পারবে। ফলে চিনের উপরে অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ভারতে ব্যবসা করার দিকে মন‌ দিতে পারবে তারা।

আগামী মাস থেকেই আইফোন, আইপ্যাড ও অ্যাপল ম্যাক অনলাইনে বিক্রি শুরু হবে ভারতে। অনলাইনে বিক্রি শুরু হলে তা এদেশে অ্যাপলের ব্যবসায় নতুন মোড় এনে দেবে বলে মনে করা হচ্ছে।

মুম্বইতে আগামী বছরের মধ্যে খুলতে চলেছে অ্যাপলের এদেশে প্রথম রিটেইল আউটলেট।

এদেশে উত্তরোত্তর বাড়তে থাকা স্মার্টফোনের ব্যবসায় অ্যাপলের লভ্যাংশ খুব বেশি নয়। সাধারণ ভাবে অ্যাপলের ডিভাইসের দাম অপেক্ষাকৃত বেশি হওয়ায় তা সাধারণ ভাবে ভারতীয় পণ্যের বাজারে সেভাবে প্রবেশ করতে পারেনি। আইফোনেপ বিক্রি ২০১৮ ও ২০১৯-এর প্রথমার্ধে বিপুল পরিমাণে কমেছে। এর ফলে তাদের নতুন মডেলও ছাড় দিয়ে বিক্রি করতে হচ্ছে অ্যাপলকে।

নতুন আইনে অ্যাপলের কাছে সুযোগ তৈরি হয়েছে রিটেইলিং ও ব্র্যান্ডিংকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করা— অনলাইন ও অফলাইন দুই দিকেই। এখনও পর্যন্ত তারা ফ্র্যাঞ্চাইজি স্টোর ও আমাজন ইন্ডিয়া, ফ্লিপকার্টের মতো অনলাইন রিটেইল প্ল্যাটফর্মের মাধ্যমে এদেশে তাদের ডিভাইস বিক্রি করছে।

ভারতে অনলাইন বিক্রি দিন দিন বাড়ছে। ভারতে বিক্রি হওয়া প্রতি পাঁচটি ফোনের একটি অনলাইনে বিক্রি হয়। অ্যাপল এবার অনলাইনে বিক্রি শুরু হলে শাওমি ও ওয়ান প্লাসের মতো ব্র্যান্ডকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  2. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  3. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  4. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  5. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  6. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  7. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  8. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  9. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  10. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »