25 শতাংশ ক্যাশব্যাক অফার নিয়ে এল BSNL

ব্রডব্যান্ডে সব প্ল্যানে 25 শতাংশ ক্যাশব্যাক অফার নিয়ে এল BSNL। এক বছরের সব ব্রডব্যান্ড প্ল্যানে এই অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থাটি। ডিসেম্বর মাসেও একই অফার নিয়ে এসেছিল। আবার একই অফার নিয়ে হাজির BSNL।

25 শতাংশ ক্যাশব্যাক অফার নিয়ে এল BSNL

ব্রডব্যান্ডে 25 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে BSNL

হাইলাইট
  • ব্রডব্যান্ডে সব প্ল্যানে 25 শতাংশ ক্যাশব্যাক অফার নিয়ে এল BSNL
  • এক বছর ভ্যালিডিটিতে এই অফার কার্যকর হবে
  • 31 মার্চ পর্যন্ত এই অফার চালু থাকবে
বিজ্ঞাপন

ব্রডব্যান্ডে সব প্ল্যানে 25 শতাংশ ক্যাশব্যাক অফার নিয়ে এল BSNL। এক বছরের সব ব্রডব্যান্ড প্ল্যানে এই অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থাটি। ডিসেম্বর মাসেও একই অফার নিয়ে এসেছিল। আবার একই অফার নিয়ে হাজির BSNL। Jio GigaFiber এর সাথে প্রতিযোগিতায় লম্বা ভ্যালিডিটির প্ল্যানে এই সুবিধা দিচ্ছে কোম্পানিটি। এই অফারের সুবিধা পেতে 31 মার্চের আগে 1 বছরের জন্য প্ল্যান সাবস্ক্রাইব করতে হবে। ক্যাশব্যাকের টাকা গ্রাহকের অ্যাকাউন্টে জমা থাকবে। পরে BSNL বিল অথবা সার্ভিস পেমেন্টে এই টাকা ব্যবহার করা যাবে।

টুইটারে নতুন এই অফারের কথা ঘোষণা করেছে BSNL। নতুন ও পুরনো গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন। কোম্পানির অ্যাপ অথবা ওয়েবসাইটের উপরে ব্যানারে ক্লিক করে এই অফারের সুবিধা পাওয়া যাবে। এর জন্য নিজের অ্যাকাউন্টের বিবরন দিয়ে লগ ইন করে প্ল্যান বদল করতে হবে গ্রাহককে। যেহেতু BSNL ব্রডব্যান্ডে মাসে এক বারের বেশি প্ল্যান বদল করা যায় না তাই গত এক মাসে গ্রাহক নিজের প্ল্যান বদল করে থাকলে এই প্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত থেকে যাবেন।

এই অফারের সুবিধা নিতে গ্রাহককে শুরুতেই অফারের শর্তাবলী মেনে নিতে হবে। অনলাইনে প্ল্যান বদল হয়ে গেলে গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশব্যাকের টাকা পঊঁছে যাবে। গোটা ভারতের সব BSNL সার্কেলে এই অফার চালু হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »