দিনে 2.2GB অতিরিক্ত ডেটা, ‘বাম্পার অফার’ এর বৈধতা বাড়ালো BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 ফেব্রুয়ারি 2019 15:14 IST
হাইলাইট
  • অফারের বৈধতা 30 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে BSNL
  • গ্রাহক দিনে অতিরিক্ত 2.2GB ডেটা ব্যবহার করতে পারবেন
  • 186 টাকা থেকে 2099 টাকা পর্যন্ত একাধিক প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে

2,099 টাকায় থাকছে দিনে 6.2GB ডেটা

‘বাম্পার অফার' এর  বৈধতা বাড়ালো ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। গত বছর সেপ্টেম্বরে এই অফার নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই অফারের সব BSNL প্রিপেড গ্রাহক দিনে অতিরিক্ত 2.2GB  ডেটা ব্যবহার করতে পারবেন। 186 টাকা থেকে 2099 টাকা পর্যন্ত একাধিক প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে।

 

আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL

Advertisement

 

শুরুতে কোম্পানি জানিয়েছিল 31 জানুয়ারির আগে রিচার্জ করলে ‘বাম্পার অফার' এর সুবিধা পাওয়া যাবে। পরে এই অফারের বৈধতা 30 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে BSNL।

 

আরও পড়ুন: দিনে 3GB -র বেশি ডেটা দিচ্ছে BSNL

 

এই অফারে 186 টাকা, 429 টাকা, 485 টাকা, 666 টাকা, 999 টাকা, 1699 টাকা আর 2099 টাকা  প্লেনের সাথে প্রতিদিন অতিরিক্ত 2.2GB  ডেটা  পাওয়া যাবে।  1 ফেব্রুয়ারি থেকে 30  এপ্রিলের মধ্যে রিচার্জ করলে  গ্রাহক এই সুবিধা পাবেন।

Advertisement

 

আরও পড়ুন: জলের দরে ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির BSNL

এই অফারের 186 টাকা, 429 টাকা আর 999 টাকা প্ল্যানে দিনে 3.2GB ডেটা ব্যবহার করা যাবে। এই তিনটি প্ল্যানে অফার ছাড়া দিনে 1GB ডেটা ব্যবহার করা যায়। । 485 টাকা আর 666 টাকা প্ল্যানে থাকছে দিনে 3.7GB ডাটা। 1,699 টাকা প্ল্যানে দিনে 4.2GB ডেটা ব্যবহার করা যাবে। 2,099 টাকায় থাকছে দিনে 6.2GB ডেটা।

Advertisement

 

আরও পড়ুন:মাত্র 99 টাকায় আনলিমিটেড প্ল্যান নিয়ে এল BSNL

 

186 টাকা প্ল্যানে থাকছে 28 দিন ভ্যালিডিটি। এছাড়াও 429 টাকায় 81 দিন, 485 টাকায় 90 দিন,  999 টাকায় 180 দিন আর 1699 টাকা আর 2099 টাকাত 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL Bumper Offer, BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  3. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  4. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  5. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  6. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  7. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  8. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  9. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  10. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.