BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 1 অক্টোবর 2026 20:36 IST
হাইলাইট
  • BSNL নির্বাচিত রিচার্জ প্ল্যানে 1 লাখ টাকার বিমা অফার করছে
  • BSNL সাইবার জালিয়াতির ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা কভার দেবে
  • সংস্থা বিমার জন্য দ্য ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানির সঙ্গে জোট বেঁধেছে

BSNL will bundle free insurance with two recharge plans

Photo Credit: BSNL

BSNL তাদের গ্রাহকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি নির্বাচিত প্রিপেইড প্ল্যানের সঙ্গে বিনামূল্যে বিমার সুবিধা দেওয়ার ঘোষণা করেছে। কোনও অতিরিক্ত প্রিমিয়াম না দিয়েই দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত ইন্সুরেন্স পাওয়া যাবে। আবার সাইবার জালিয়াতির ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা কভার পাবে গ্রাহকরা। বিমা পরিষেবার জন্য দ্য ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে হাত মিলিয়েছে বিএসএনএল। টেলিকম সংস্থাটি তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল বিনামূল্যে বিমা কভারেজ। ব্রডব্র্যান্ড গ্রাহকদের জন্যেও নতুন অফার চালু করেছে তারা।

BSNL-এর রিচার্জে বিনামূল্যে 1 লাখ টাকা পর্যন্ত বিমার সুবিধা

1 লাখ টাকার দুর্ঘটনা বিমার আওতায় সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে যাওয়া, সাপের কামড়, বজ্রপাত, এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। 10,000 টাকা পর্যন্ত সাইবার ফ্রডের সুবিধা পেতে গেলে গ্রাহকের BSNL মোবাইল নম্বর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। জালিয়াতির ঘটনা সাত দিনের মধ্যে সংস্থাকে জানালে তবেই বিমার টাকা পাওয়া যাবে।

ইন্সুরেন্সের জন্য বিএসএনএল গ্রাহকদের আলাদা করে আবেদন করতে হবে না। রিচার্জ করার 24 ঘন্টা পর স্বয়ংক্রিয়ভাবে বিমা চালু হয়ে যাবে। যতদিন প্ল্যান সক্রিয় থাকবে, ততদিন বিমার সুবিধা থাকবে। প্ল্যানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে রিচার্জ না করলে বিমা বন্ধ হয়ে যাবে।

BSNL আপাতত STV 202 ও ST 2,449 প্ল্যানে বিমার সুবিধা দিচ্ছে। 202 টাকার প্ল্যানে 30 দিনের জন্য 300 মিনিট ভয়েস কলিং, 5 জিবি ডেটা ও 100টি এসএমএস উপলব্ধ৷ অন্য দিকে, 2,449 টাকার প্ল্যানের মেয়াদ 365 দিন। এটি আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 2 জিবি ডেটা, ও 100টি এসএমএস অফার করে।

বিএসএনএল ভারত ফাইবার গ্রাহকদের জন্যও একটি নতুন অপশন ঘোষণা করেছে। সংস্থা 25টির বেশি ওটিটি প্ল্যাটফর্মের তালিকা থেকে নিজের পছন্দের পরিষেবা বেছে নিতে দিচ্ছে। লিস্টে JioHotstar+, SonyLIV, ও ZEE5 ছাড়াও একাধিক আঞ্চলিক বিনোদনমূলক ওটিটি প্ল্যাটফর্ম আছে। সংস্থার CinemaPlus পোর্টাল থেকে পছন্দের অ্যাপ নির্বাচন করতে পারবে। প্রতি মাসে ওটিটি প্ল্যাটফর্ম পাল্টানো যাবে।

Advertisement

প্রসঙ্গত, সেপ্টেম্বরে 1 টাকার রিচার্জ অফার ফিরিয়ে এনেছে বিএসএনএল, যা আগামী অক্টোবর 12 পর্যন্ত ভ্যালিড থাকবে। গ্রাহকরা 1 টাকায় 24 দিনের জন্য দৈনিক 1 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ও প্রতিদিন 100টি SMS পাঠাতে পারবে৷ অফারটি শুধুমাত্র অন্য সংস্থা থেকে বিএসএনএল-এ পোর্ট করা এবং নতুন কানেকশন নেওয়া গ্রাহকদের জন্য প্রযোজ্য।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Free Insurance
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.