পুজোর মধ্যেই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান ঢেলে সাজালো BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 অক্টোবর 2018 13:03 IST
হাইলাইট
  • ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানগুলিকে ঢেলে সাজালো BSNL।
  • 100Mbps পর্যন্ত স্পিড আর 3.5TB পর্যন্ত ডাটা ব্যবহার করা যাবে
  • 999 টাকা থেকে 4999 টাকার প্ল্যানে বদল এসেছে

999 টাকার প্ল্যানে থাকছে 100 Mbps স্পিডে 3.5TB ডাটা

পুজোর মধ্যেই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানগুলিকে ঢেলে সাজালো BSNL। আপাতত শুধুমাত্র চেন্নাই গ্রাহকরা নতুন প্ল্যান ব্যবহার করতে পারবেন। 999, 1,299, 1,699, 1,999, 2,999 আর 4,999 টাকার প্ল্যানগুলিকে নতুন করে সাজানো হয়েছে। এবার থেকে এই প্ল্যান গুলিতে 100Mbps পর্যন্ত স্পিড আর 3.5TB পর্যন্ত ডাটা ব্যবহার করা যাবে। GigaFiber এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়াত্ব টেলিকম কোম্পানিটি।

Telecom Talk এ এক রিপোর্টে বলা হয়েছে 999 টাকাতে BSNLপ্ল্যানে এবার 80Mbps স্পিড পাওয়া যাবে। এই প্ল্যানে 600GB হাই স্পিড ডাটা ব্যবহার করা যাবে। এ ডাটা শেষ হলে স্পিড কমে 2Mbps হয়ে যাবে। এর সাথেই থাকবে সারা ভারতে আনলিমিটেড কল করার সুবিধা। আগে এই প্ল্যানে 60 Mbps স্পিডে 250GB ডাটা ব্যবহার করা যেত।

1299 টাকার প্ল্যানে এবার 100 Mbps স্পিডে 800GB ডাটা ব্যবহার করা যাবে। এছাড়াও 1600 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে পাওয়া যাবে 1.1TB ডাটা। 1999 টাকার প্ল্যানে থাকছে 100 Mbps স্পিডে 1.4 TB ডাটা।

2999 টাকার প্ল্যানে থাকছে 100 Mbps স্পিডে 2TB ডাটা। সর্বোচ্চ 4999 টাকার প্ল্যানে থাকছে 3.5TB ডাটা। আগে এই প্ল্যানে 1.5TB ডাটা পাওয়া যেত।

সব প্ল্যানেই সীমিত ডাটা শেষ হলে স্পিড কমে 2Mbps হয়ে যাবে। এছাড়াও থাকবে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কলের সুবিধা।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, Jio GigaFiber
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.