Jio GigaFiber লঞ্চের ঠিক আগে 100 Mbps ব্রডব্যান্ডে ধামাকা প্ল্যান নিয়ে এল BSNL

বিজ্ঞাপন
Jagmeet Singh, আপডেট: 4 ফেব্রুয়ারি 2019 15:54 IST
হাইলাইট
  • ব্রডব্যান্ডে 2,499 টাকা প্ল্যান নিয়ে এসেছে BSNL
  • মাস দিনে 40GB ডেটা ব্যবহার করা যাবে
  • 40GB ডেটা শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে 2Mbps হয়ে যাবে

ব্রডব্যান্ডে 2,499 টাকা প্ল্যানে100 Mbps স্পিডে এক মাস দিনে 40GB ডেটা দিচ্ছে BSNL

শীঘ্রই গোটা দেশজুড়ে লঞ্চ হবে Jio -র ফাইবার ব্রডব্যান্ড কানেকশন GigaFiber। তা ঠিক আগে ব্রডব্যান্ড এ নতুন প্ল্যান নিয়ে হাজির হল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এই প্ল্যানে 2,499 টাকায় এক মাস দিনে 40GB  ডেটা ব্যবহার করা যাবে।  এই প্ল্যানের কানেকশন স্পিড 100 Mbps।  রাষ্ট্রায়ত্ত কোম্পানির ফাইবার টু দ্যা হোম সার্ভিস এর অধীনে  এই কানেকশন পাবেন গ্রাহক।  একসাথে এক বছরের সাবস্ক্রিপশন কিনলে অতিরিক্ত ছাড়।  কোম্পানির অন্যান্য ব্রডব্যান্ড এর মতোই 2,499 টাকা প্ল্যানের সাথেও বিনামূল্যে একটি 1GB মেলবক্স বিনামুল্যে পাওয়া যাবে।

 

আরও পড়ুন: এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?

Advertisement

 

BSNLওয়েবসাইটে জানানো হয়েছে 2,499 টাকা প্ল্যানে100 Mbps  স্পিডে এক মাস দিনে 40GB ডেটা ব্যবহার করা যাবে। 40GB ডেটা শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে 2Mbps হয়ে যাবে।  এই প্ল্যানের সাথে বিনামূল্যে থাকছে  সারা দেশের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং  আর একটি 1GB ইমেল আইডি।

 

আরও পড়ুন: জলের দরে ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির BSNL

 

BSNL এর কলকাতা ওয়েবসাইটে জানানো হয়েছে  একসাথে  1 বছর 2,499 টাকা প্ল্যান সাবস্ক্রিপশন এর থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক।  এছাড়াও অন্তত এক মাস এই প্ল্যান ব্যবহার করতে হবে গ্রাহককে।

Advertisement

TelecomTalk ওয়েব সাইটে প্রকাশিত এক রিপোর্টে 2,499 টাকা প্ল্যানের সাথেই BSNL এর 777 টাকা, 1,277 টাকা ও 3,999 টাকা প্ল্যানের খবর জানানো হয়েছে।

 

আরও পড়ুন: PUBG খেলার জন্য নতুন ফোনের আবদার না মেটায় আত্মহত্যা করল এক কিশোর

Advertisement

 

Jio GigaFiber এর সাথে প্রতিযোগিতায় সম্প্রতি  কোম্পানির নিজস্ব ফাইবার ব্রডব্যান্ড ‘ ভারত ফায়ার সার্ভিস'  লঞ্চ করেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড।  এর সাথেই একাধিক প্ল্যানে 6 মাস ও 1 বছর সাবস্ক্রিপশনে  25 শতাংশ ছাড় দিচ্ছে BSNL।

 

 

Advertisement

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL Rs 2499 broadband plan, BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  2. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  3. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  4. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  5. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  6. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  7. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  8. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  9. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  10. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.