Jio ও Airtel কে ঘায়েল করতে নতুন 171 টাকার প্ল্যান নিয়ে এলো BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুলাই 2018 11:20 IST
হাইলাইট
  • নতুন 171 টাকার প্রিপেড প্ল্যান বাজারে নিয়ে এলো কোম্পানি
  • শুধুমাত্র অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে
  • এই প্ল্যানে BSNL-এর গ্রাহকরা প্রতিদিন 2GB করে 2G/3G ডাটা পাবেন

Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় একের পর এক নতুন প্রিপেড প্ল্যান বাজারে আনছে রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা BSNL।

Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় একের পর এক নতুন প্রিপেড প্ল্যান বাজারে আনছে রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা BSNL। এবার নতুন 171 টাকার প্রিপেড প্ল্যান বাজারে নিয়ে এলো কোম্পানি। আপাতত শুধুমাত্র অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে। এই প্ল্যানে BSNL-এর গ্রাহকরা প্রতিদিন 2GB করে 2G/3G ডাটা পাবেন। এরসাথেই 171 টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল আর রোজ 100 টি করে SMS পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন।

টেলিকম টক এ এক রিপোর্টে জানানো হয়েছে এই প্ল্যানে হোম ও রোমিং নেটওয়ার্কে বিনামূল্যে ভয়েস কল করা যাবে। এমনকি দল্লি ও মুম্বাই সার্কেলেও এই প্ল্যানে রোমিং এ বিনামূল্যে কথা বলা যাবে। কোম্পানির অন্যান্য প্ল্যানে এই দুই সার্কেলে বিনামুল্যে রোমিং এর সুবিধা পাওয়া যায় না। এর সাথেই এই প্ল্যানের আনলিমিটেড কল অফারে কোন দৈনিক বা সাপ্তাহিক লিমিট থাকবে না।

Advertisement

অন্যদিকে 198 টাকায় 28 দিন রোজ 2GB ডাটা দিচ্ছে Jio। এর সাথেই থাকছে আনলিমিটেড কলিং ও SMS এর সুবিধা। প্রসঙ্গত নিজেদের সব প্ল্যানেই বিনামূল্যে কলার টিউন দেয় Jio। যদিও BSNL এর প্ল্যানে দুই দিন বেশি ভ্যালিডিটি পাওয়া যাবে। Airtel এর 199 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে গ্রাহকরা রোজ 1.4GB ডাটা, আনলিমিটেড কল ও রোজ 100 টি SMS পান।

সম্প্রতি নতুন 19 টাকার স্পেশান ট্যারিফ ভাউচাল নিয়ে এসেছে BSNL।  প্ল্যানে 15 পয়সা প্রতি মিনিটে অন নেট কল আর 35 পয়সা প্রতি মিনিটে অফ নেট কল করা যাবে। 19 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 54 দিন। আপাতত শুধুমাত্র তামিলনাডু সার্কেলে এই প্ল্যান লঞ্চ করেছে BSNL।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  2. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  3. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  4. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  5. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  6. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  7. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  8. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  9. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  10. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.