400 রেল স্টেশানে WiFi বসানোর কাজ শেষ করল Google

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 জুন 2018 16:32 IST

শেষ হল গুগলের রেল স্টেশানে পাবলিক WiFi বসানোর কাজ। 2016 সালে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামে Railtel এর সাথে গাত মিলিয়ে ভারতে 400 টি রেল স্টেশানে ফ্রি Wifi বসানোর প্রকল্পে হাত দিয়েছিল গুগল। এর এবার শেষ হল 400 টি স্টেশানে ফ্রি Wifi বসানোর কাজ। ফ্রি Wifi পাওয়া দেশের 400তম স্টেশানটি হল আসামের ডিব্রুগড়।

গুগলের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের কয়েক কোটি মানুষের কাছে এই ফ্রি ইন্টারনেট পৌঁছে দেওয়ার কাজ করে আমরা গর্বিত। এর মাধ্যমে ভারতের নাগরিকরা বিনামূল্যে সত্যিকারের হাই স্পিড ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।

মাসে প্রায় 8 কোটি মানুষ এই ফ্রি Wifi ব্যাবহার করেন। ভারতের সমৃদ্ধির পথে এই প্রযেক্ট এই উজ্জ্বল নাম হয়ে থাকবে বলে জানানো হয়েছে গুগলের তরফ থেকে। 

“RailWire” নামের এই ফ্রি Wifi তে দেশের 400 টি রেল স্টেশানে যাত্রীরা 30 মিনিট বিনামূল্যে ব্যাবহার করতে পারেন। গড়ে প্রতি যাত্রী একটি সেশানে 350MB ডাটা ব্যাবহার করেন বলে জানা গিয়েছে।

এই নেটওয়ার্কের 35% যাত্রী আগে কখন Wifi ব্যাবহার করেন নি। এছাড়াও 50% এর উপরে যাত্রী দিনে একাধিক বার এই Wifi ব্যাবহার করেন।

এই প্রযেক্টের প্রথম এক বছরে দেশের ব্যাস্ততম 100 টি স্টেশানে Wifi লাগানোর কাজ শেষ হয়েছিল। আর পরের দেড় বছরে বাকি 300 টি স্টেশানে Wifi লাগানোর কাজ শেষ হয়েছে। 

বিশ্বব্যাপী নতুন 100 কোটি মানুষের মাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া লক্ষ্য গুগলের। আর সেই লক্ষ্যেই সারা ভারতে 400 রেল স্টেশানে ফ্রি Wifi বসালো মার্কিন টেক জাযেন্ট কোম্পানিটি। 

এছাড়াও একাধিক ভারতীয় শহরে পাবলিক Wifi প্ল্যাটফর্ম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পুনে শহরে এই সার্ভিস চালু করেছে গুগল। 

RailTel এর মাধ্যমে দেশের কয়েকশো শহরে রেল স্টেশানে ফ্রি Wifi পাবেন যাত্রীরা। এছাড়াও RailWire এর মাধ্যমে সারা দেশে ঘরে ঘরে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দিচ্ছে ভারতীয় রেল। 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: RailWire, Google, India, Internet, Telecom, Digital India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  2. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  3. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  4. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  5. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  6. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  7. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  8. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  9. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  10. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.