Telecom

Telecom - ख़बरें

  • এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
    ট্রাই দুই ধরনের ডি-টু-ডি পরিষেবার সুপারিশ করেছে। প্রথমে MSS ভিত্তিক D2D কানেক্টিভিটির কথা বলা হয়েছে, যার পুরো নাম হল মোবাইল স্যাটেলাইট সার্ভিস। এই প্রযুক্তিতে স্মার্টফোন নির্দিষ্ট স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে সরাসরি কৃত্রিম উপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে নেটওয়ার্ক পাবে। দ্বিতীয় সুপারিশে ইন্টারন্যাশনাল মোবাইল টেলিকমিউনিকেশন বা আইএমটি ভিত্তিক ডাইরেক্ট-টু-ডিভাইস কানেক্টিভিটির কথা বলা হয়েছে। প্রযুক্তিটির সাহায্যে স্যাটেলাইট নেটওয়ার্ক এমন কিছু ব্যান্ড ব্যবহার করতে পারবে, যেগুলো বর্তমানে সাধারণ মোবাইল পরিষেবার জন্য ব্যবহৃত হয়। ফলে উপযুক্ত হার্ডওয়্যার থাকা ফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে।
  • Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
    Vodafone Idea (Vi) দাবি করছে, 35 টাকার অ্যাড অন প্ল্যানটি ভারতের সবচেয়ে সস্তা আঞ্চলিক বিনোদন প্যাক। Vi গ্রাহকরা নতুন প্ল্যানটিতে ছ'টি ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে দুটি বেছে নিতে পারবে। সাবস্ক্রিপশন প্যাকের ভ্যালিডিটি 28 দিন পর্যন্ত থাকবে। এছাড়াও, গ্রাহকরা 7 দিনের জন্য 1 জিবি ডেটা ব্যবহার করতে পারবে। বাঙালিদের জন্য Clikk ও AddaTimes-এর অপশন থাকছে। তামিল, তেলেগু, মালয়ালম, এবং কন্নড় ভাষার জন্য SonyLIV অপশন দিয়েছে সংস্থা। সংস্থার অফিশিয়াল অ্যাপ বা কোনও থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে 35 টাকার প্ল্যান রিচার্জ করতে পারবে। তারপর Vi Movies & TV অ্যাপ থেকে পছন্দের দুইটি ওটিটি প্ল্যাটফর্ম নির্বাচন করা যাবে।
  • Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
    দীপাবলি স্পেশাল অফারের অধীনে জিও গ্রাহকরা পাঁচ মাসের জন্য বিনামূল্যে Wi-Fi পরিষেবা পাবে। এই সুবিধা পেতে গেলে জিওহোম কাস্টমারদের 10 মাসের রিচার্জ একবারে করতে হবে। 10 মাসের রিচার্জে মোট 15 মাস পরিষেবা পাবে গ্রাহকরা। ফলে অতিরিক্ত খরচ ছাড়াই পাঁচ মাসের বাড়তি ভ্যালিডিটি মিলছে। Jio তাদের অফিসিয়াল X অ্যাকাউন্ট থেকে পোস্ট করে অফার ঘোষণা করেছে। কীভাবে এই অফারের সুবিধা পাওয়া যাবে, তাও বিস্তারিত জানানো হয়েছে।
  • Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
    রিলায়েন্স জিওর 15 টাকায় ট্রুলি আনলিমিটেড 5G ডেটা প্যাকে 24 ঘন্টা যত খুশি উচ্চগতির 5G ইন্টারনেট পাওয়া যাচ্ছে। আনলিমিটেড 5G প্ল্যানটি ভারতের সমস্ত সার্কেলে উপলব্ধ আছে। এটি MyJio অ্যাপ, রিলায়েন্স রিটেল আউটলেট, এবং সমস্ত থার্ড পার্টি অনলাইন প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করা যাচ্ছে। প্ল্যানটি 1 দিনের জন্য বৈধ। এটি একটি ডেটা অ্যাড-অন প্ল্যান, যার সাথে 200MB 4G ডেটাও দিচ্ছে কোম্পানি।
  • মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
    রিলায়েন্স জিওর 555 টাকার ডেটা ভাউচারে গ্রাহকরা মোট 1,000 জিবি অতিরিক্ত ডেটা পাবে। এতে ভয়েস কলিংয়ের সুবিধা নেই। 555 টাকা দামের সঙ্গে অতিরিক্ত জিএসটি প্রযোজ্য হবে। জিওর 1,555 টাকার প্ল্যানে মোট 3,000 জিবি ডেটা পাবে গ্রাহকরা। এই প্ল্যানেও ডেটা ছাড়া অন্য কোনও সুবিধা মিলবে না। 1,555 টাকার সঙ্গে অতিরিক্ত জিএসটি দিতে হবে। রিলায়েন্স জিওর ডেটা ভাউচার ব্যবহার করতে গেলে গ্রাহকদের আগে থেকেই জিওফাইবার বা এয়ারফাইবার কানেকশন থাকতে হবে।
  • Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
    Jio মোবাইল ডেটা বাদ দিয়ে ছয়টি নতুন ভয়েস প্ল্যান এনেছে। সবচেয়ে সস্তা আনলিমিটেড ভয়েস কল প্ল্যান দাম 147 টাকার ও এর ভ্যালিডিটি 22 দিন। 177 টাকা দামের প্ল্যানের মেয়াদ 28 দিন। 196 টাকার প্ল্যান 30 দিন চালু থাকবে। 197 টাকা দামের প্ল্যানের মেয়াদ একটি ক্যালেন্ডার মাস। বেশি দিন ভ্যালিডিটি চাইলে 448 টাকার প্ল্যান রয়েছে। এটি 84 দিন চালু থাকবে। জিও 336 দিন মেয়াদের জন্য 1,748 টাকা দামের প্ল্যানও এনেছে।
  • Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
    ভোডাফোন আইডিয়ার চারটি নতুন সস্তা রিচার্জ প্ল্যান সংস্থার ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাচ্ছে। 179 টাকা, 185 টাকা, 203 টাকা, এবং 206 টাকা, তিনটি প্ল্যানেই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যত খুশি ফোনে কথা বলা, এসটিডি, ও রোমিং কলের সুবিধা পাওয়া যাবে। প্রতিটি প্ল্যানে 300টি এসএমএস বিনামূল্যে পাঠানো যাবে। 179 টাকার প্ল্যানটি 25 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে। 185 টাকার প্ল্যানের মেয়াদ 28 দিন। 203 টাকার প্ল্যান 30 দিনের ভ্যালিডিটি অফার করছে। অন্য দিকে, 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য চালু থাকবে।
  • Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
    ভারতে ওয়্যার্ড ব্রডব্যান্ড ইন্টারনেট মার্কেটে Jio, Airtel, ও BSNL, তিনটি টেলিকম সংস্থারই উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। গ্রাহক টানতে প্রতিযোগিতামূলক দামে বিভিন্ন প্ল্যান অফার করে সংস্থাগুলি। এখানে তিনটি কোম্পানির সবচেয়ে কম খরচের ব্রডব্যান্ড প্ল্যানের খুঁটিনাটি তুলে ধরা হল। জিওর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যানের দাম 399 টাকা। এটি সর্বোচ্চ 30এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করত দেয়। প্রত্যেক মাসে সর্বোচ্চ 3.3 টেরাবাইট ডেটা পাওয়া যায়।
  • Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
    এয়ারটেলের 200 টাকার প্ল্যানের সঙ্গে পাওয়া ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করলে ভিডিও বা শর্টস দেখার সময় বিজ্ঞাপন আসবে না। এটি ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকেরও সুবিধা দেয়। স্ক্রিন বন্ধ রাখলে বা অন্য কোনও অ্যাপ ব্যবহার করার সময়েও ভিডিও বা অডিও চলতে থাকবে। ইউটিউব প্রিমিয়ামের মেয়াদ রিচার্জ প্ল্যানের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ, এটি 28 দিন চালু থাকবে। YouTube Premium-এর পাশাপাশি প্ল্যানটিতে Amazon Prime Video, ZEE5, ও JioHotstar--সহ একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে।
  • Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
    Airtel জানিয়েছে, যাদের শুধু কথা বলা ও এসএমএস প্রয়োজন, মোবাইল ডেটার দরকার নেই, তাদের সুবিধার কথা মাথায় রেখে নতুন প্ল্যানগুলো আনা হয়েছে। 185 টাকা, 203 টাকা, ও 206 টাকা, তিন প্ল্যানে আনলিমিটেড কলিং, এসটিডি, ও রোমিং কলের সুবিধা পাওয়া যাবে। প্রতিটি প্ল্যানে 300টি এসএমএস বিনামূল্যে পাঠানো যাবে। 185 টাকার প্ল্যানটি 28 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে।203 টাকার প্ল্যানের মেয়াদ 30 দিন। 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য ভ্যালিড। এটি প্রতি মাসে একই তারিখে পুনর্নবীকরণ হবে। সবকটি প্ল্যানে গ্রাহকরা 30 দিন অন্তর নিখরচায় কলারটিউন সেট করতে পারবে।
  • Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
    Vi প্রিপেইড ফ্যামিলি প্ল্যানে সর্বাধিক চারজন মেম্বার যুক্ত থাকতে পারবে। এর মধ্যে একজন হবেন প্রাইমারি সদস্য। অন্য তিনজন সেকেন্ডারি মেম্বার হিসেবে থাকবে। ভিন্ন ভিন্ন টেলিকম সার্কেলে থাকা পরিচিতদের নিয়েও ফ্যামিলি গ্রুপ তৈরি করা যাবে। মেম্বার দেশের যে প্রান্তে থাকুক না কেন, অন্য সদস্যরা তাঁকে নিজেদের ডেটা দিয়ে সাহায্য করতে পারবে। ভাগ করা ডেটা ওই দিন রাত 11টা 59 মিনিট পর্যন্ত ভ্যালিড থাকবে। প্রত্যেক মেম্বার ভি অ্যাপের মাধ্যমে করা প্রতিটি রিচার্জে 10 শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় পাবে।
  • Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
    Jio আনল বাই ওয়ান গেট ওয়ান অফার। 299 ও 349 টাকার রিচার্জে এক মাস ফ্রি। MyJio অ্যাপে রিচার্জ করলেই পেইড প্ল্যান সক্রিয় হবে। সেই প্ল্যানের ভ্যালিডিটি ফুরিয়ে গেলে বা শেষ হলে নিজে থেকেই অতিরিক্ত এক মাসের ফ্রি প্ল্যান সক্রিয় হবে। ফলে কোনও খরচ ছাড়াই পরের মাসে স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হয়ে যাবে। অর্থাৎ একটা রিচার্জের সঙ্গে আরও একটি রিচার্জ ফ্রি। তবে জিওর স্পেশাল অফার সকল গ্রাহকদের জন্য নয়। যারা এই সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরকে SMS এর মাধ্যমে অফার সম্পর্কে জানানো হচ্ছে। 349 টাকা এবং 299 টাকার প্রিপেইড প্ল্যানের ক্ষেত্রে অফার প্রযোজ্য।
  • Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
    নভেম্বর 1, 2026 থেকে Airtel, Jio, Vodafone Idea (Vi), ও BSNL গ্রাহকদের ফোনে কল এলে নম্বরের সঙ্গে কলারের নামও ভেসে উঠবে। অর্থাৎ যিনি ফোন করেছেন, তার আসল পরিচয় মোবাইলের পর্দায় দেখা যাবে। ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর আগামী মাস থেকেই কলিং নেম প্রেজ়েন্টেশন বা সিএনএপি (CNAP) নামক বিশেষ পরিষেবাটি কার্যকর হচ্ছে। DoT জানিয়েছে, যদি নম্বরটি গ্রাহকের কনট্যাক্টে সেভ থাকে, তাহলে সেই নামই দেখানো হবে। আর নম্বর সেভ করা না থাকলে টেলিকম অপারেটরদের ডেটাবেসে কলার নিজের নামে যে তথ্য নথিভুক্ত করেছে, সেটিই ভেসে উঠবে। আন্তর্জাতিক কলের ক্ষেত্রে স্ক্রিনে "ইন্টারন্যাশনাল কল" লেখা দেখা যাবে। ব্যবস্থাটি চালু রাখতে প্রতিটি টেলিকম সংস্থাকে, গ্রাহকদের নাম এবং ফোন নম্বর কানেকশন-সহ একটি ডেটাবেস তৈরি করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।
  • 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
    বিএসএনএল 202 প্রিপেইড প্ল্যানে 300 মিনিট বা 5 ঘন্টা ভয়েস কল করা যাবে। 5 জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবে গ্রাহকরা। ফেয়ার ইউজেস পলিসি (FUP) ডেটার নির্ধারিত সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে 40 Kbps-এ নেমে আসবে। প্ল্যানটিতে মোট 100টি ফ্রি এসএমএস অর্ন্তভুক্ত আছে। ভয়েস ভাউচারটি এখন BSNL ওয়েবসাইট ও Self Care অ্যাপে দেখা যাচ্ছে। দেশের সমস্ত টেলিকম সার্কেলে প্ল্যানটি উপলব্ধ করা হয়েছে। এটি কমপ্লিমেন্টারি ইন্সুরেন্সের সঙ্গে এসেছে। অতিরিক্ত প্রিমিয়াম না দিয়েই দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত বিমা পাওয়া যাবে। এছাড়াও, গ্রাহকরা সাইবার জালিয়াতির ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা কভার পাবে।
  • 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
    ভারতে সিক্স জি চালুর প্রস্তুতি নিচ্ছে রিলায়েন্স জিও। বৃহত্তম টেলিকম সংস্থাটির দাবি, বাণিজ্যিকভাবে 6G চালু করা বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে ভারতের নাম থাকতে পারে। 6G প্রযুক্তির জন্য Giga Mimo Radio প্রদর্শন করেছে তারা। জিওর দাবি, এটি ভারতের প্রথম গিগা মিমো রেডিও। সংস্থাটি এমন একটি বেসব্যান্ড ইউনিট সামনে এনেছে, যা একইসঙ্গে 5G ও 6G নেটওয়ার্কে কাজ করতে পারবে। জিও জানিয়েছে, তারা ইতিমধ্যেই 8,000+ পেটেন্টের জন্য আবেদন করেছে। এর মধ্যে কয়েকশো সিক্স জি প্রযুক্তি সম্পর্কিত।

Telecom - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »