Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 5 অগাস্ট 2026 09:30 IST
হাইলাইট
  • Jio-এর 100Mbps স্পিডের দীর্ঘমেয়াদি ব্রডব্যান্ড প্ল্যানে 6,000 টাকা ছাড়
  • 15 মাসের প্ল্যানের দাম 16,000 টাকা থেকে কমে 10,000 টাকা হয়েছে
  • Jio প্ল্যানে 1000+ লাইভ টিভি চ্যানেল ও 12+ OTT অ্যাপের অ্যাক্সেস দিচ্ছে

Jio's 100Mbps broadband plan gets a massive discount

Photo Credit: Unsplash/Austin Distel

Reliance Jio আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে একটি নতুন ফেস্টিভ ব্রডব্যান্ড অফার চালু করেছে। অফারটির আওতায় সংস্থা তাদের 100Mbps স্পিডের দীর্ঘমেয়াদি ব্রডব্যান্ড প্ল্যানে 6,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। জিওর নতুন অফারে 15 মাসের ব্রডব্যান্ড প্ল্যানের দাম 16,000 টাকা থেকে কমিয়ে 10,000 টাকা করা হয়েছে। অর্থাৎ, প্ল্যানটির জন্য প্রতি মাসে কার্যকর খরচ দাঁড়াচ্ছে 666 টাকা। তুলনাস্বরূপ, আগে গ্রাহকদের মাসের হিসেবে ব্যয় হত 1,066 টাকা। এখন প্রতি মাসে 400 টাকা কম খরচ হবে। উচ্চগতির Wi-Fi ছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা আছে। ফলে পরিবারের সকল সদস্যরা নিশ্চিন্তে অনলাইনে গেম খেলা বা যত খুশি কনটেন্ট দেখতে পারবেন।

জিওর 100Mbps প্ল্যানে 6,000 টাকা ছাড়

বিশেষ অফারটি ইতিমধ্যেই MyJio অ্যাপে দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, এটি স্বাধীনতা দিবসের প্রচারের অংশ হিসেবে সীমিত সময়ের জন্য উপলব্ধ থাকবে। যদিও এখনও জিওর সমস্ত প্ল্যাটফর্মে ডিসকাউন্টেড প্ল্যানটি দেখা যায়নি। তবে যে সব গ্রাহকরা MyJio অ্যাপে অফার খুঁজে পেয়েছেন, তাঁরা ছাড়ের মূল্যে সাবস্ক্রিপশন নিতে পারবেন।

শুধু ব্রডব্যান্ড নয়, জিও তাদের দীর্ঘমেয়াদি প্ল্যানে একাধিক বিনোদন পরিষেবাও যুক্ত করেছে। গ্রাহকরা এক হাজারের বেশি লাইভ টিভি চ্যানেল ও এক ডজনের বেশি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাবে। মাইজিও অ্যাপে প্রকাশিত তথ্য অনুসারে, এই প্যাকেজে JioHotstar, SonyLIV, ও ZEE5-এর মতো জনপ্রিয় OTT সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। ফলে একটি প্ল্যানেই ওয়াই-ফাই, লাইভ টিভি চ্যানেল, ও ওটিটি উপভোগ করা যাবে।

প্রসঙ্গত, Jio একঝাঁক নতুন JioHome প্ল্যান চালু করেছে। দাম প্রতি মাসে 400 টাকা থেকে শুরু হচ্ছে। নতুন গ্রাহকরা বিনামূল্যে ডোরস্টেপ ইনস্টলেশন এবং মেইনটেন্যান্সের সুবিধাও পাবেন। 400 টাকার প্যাকেজে এক হাজারের বেশি টিভি চ্যানেল এবং 12টি ওটিটি অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে। এতে ব্রডব্যান্ড অর্ন্তভুক্ত নেই।

শুধুমাত্র ব্রডব্যান্ড চাইলে, জিওহোমে দুটি আলাদা প্ল্যান পাবেন। 30Mbps গতির প্ল্যানের জন্য প্রতি মাসে 400 টাকা খরচ হবে। 100Mbps প্ল্যান নিলে প্রতি মাসে 600 টাকা খরচ হবে। 555 টাকার JioHome প্ল্যানে ব্রডব্যান্ড, টিভি, ও ওটিটি পরিষেবা একসঙ্গে পাওয়া যাবে। এটি 30Mbps নেট স্পিড অফার করে। 707 টাকার প্ল্যানে 100Mbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। 

Advertisement

উভয় প্ল্যানে 1000+ লাইভ টিভি চ্যানেল ও 12টি ওটিটি প্ল্যাটফর্ম অর্ন্তভুক্ত করা আছে। ওটিটি পরিষেবার মধ্যে ZEE5, JioHotstar, SonyLIV, Eros Now, Lionsgate Play, Discovery+, Hoichoi, ইত্যাদি রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.